• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতাকে বহিষ্কার কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা

বাসে পোশাক নিয়ে নারীকে হেনস্তা করা সেই হেলপার গ্রেফতার

রিপোর্টার: / ৩৪৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

অনলাইন রিপোর্ট: পোশাক নিয়ে চলন্ত বাসে নারীকে হেনস্তা করা হেলপারকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফতার হেলপারের নাম নিজামুদ্দিন (৪৫)। রমজান পরিবহণের বাসের হেলপার তিনি।

শুক্রবার (৩১ অক্টোবর) র‌্যাব-৪ এর অপারেশন অফিসার মেজর মোহাম্মদ আবরার ফয়সাল সাদি গণমাধ্যমকে জানান, গতকাল (৩০ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে নিজামুদ্দিনকে গ্রেফতার করে র‌্যাব-৪ এর একটি দল। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নারীকে হেনস্তার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি র‌্যাবের নজরে আসে। ভিডিওতে নিজামউদ্দিনকে দেখা গেছে এক নারীকে মারতে।

মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক জানান, নিজামুদ্দিনকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

ধারণা করা হচ্ছে ঘটনাটি ঘটেছে গত ২৯ অক্টোবর। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বাসে ওই হেলপার এক নারীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং তার গায়ে হাত তোলেন। সে সময় অন্য যাত্রীদের বাধা দিতে দেখা যায়নি।

হেনস্তার শিকার হওয়া ওই নারীর নাম সিদরাতুল মুনতাহা রহমান তীব্র। তিনি শুক্রবার (৩১ অক্টোবর) ফেসবুকে এক ভিডিওবার্তা দিয়ে নিজের পরিচয় নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আমি ভিডিওটি করছি যেন আমার সঙ্গে কিছু হলে সবাই জানতে পারেন। সিদরাতুল মুনতাহা এও জানান, প্রশাসন তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিল, তাদের সঙ্গে কথা বলেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ