• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

রিপোর্টার: / ১৪৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক: বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া। তিনি হবিগঞ্জ-১ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান। এ আসনটি ফাঁকা রেখেছে বিএনপি। দলটি এখনো আসনটিতে তাদের প্রার্থী ঘোষণা করেনি।

বুধবার বিষয়টি নিশ্চিত করেন রেজা কিবরিয়া।

তিনি বলেন, ‘ইতোমধ্যে আমি বিএনপিতে যোগদান করেছি। প্রাথমিক সদস্য ফরমও পূরণ করেছি। কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে যোগদান করব। অবশ্যই আমি ধানের শীষে নির্বাচন করব আমার এলাকায়। ২০১৮ সালের নির্বাচনেও ঐক্যফ্রন্টের প্রার্থী হিসাবে হবিগঞ্জ-১ থেকে ধানের শীষে নির্বাচন করেছি।’ অবশ্য এ বিষয়ে বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতার কাছে জানতে চাইলে তারা কিছু জানেন না বলে জানিয়েছেন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কিছুদিন আগে গণফোরামে যোগ দেন রেজা কিবরিয়া। দলটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ঐক্যফ্রন্টের ব্যানার থেকে একাদশ জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনও করেন। পরে সাবেক ডাকসু ভিপি নুরের নেতৃত্বে গণঅধিকার পরিষদে যোগ দিয়ে আহ্বায়ক হন। কিছুদিন পর ব্যক্তিগত কারণ দেখিয়ে ড. কিবরিয়া কিছুটা নিজেকে গুটিয়ে নেন রাজনীতি থেকে। পরে গণঅধিকার পরিষদ দু’গ্রুপে ভাগ হয়ে যায়। আমজনতার দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হন রেজা কিবরিয়া। পরে তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন না। কোনো দলের সঙ্গেও সম্পৃক্ত হননি।

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ