• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

বিএনপির মনোনয়ন পেয়ে যে প্রতিক্রিয়া জানালেন ফজলুর রহমান

রিপোর্টার: / ১১২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী দিয়েছে বিএনপি। কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসন থেকে মনোনয়ন পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। যার পদ মাস দুয়েক আগে স্থগিত করেছিল বিএনপি।

ফজলুর রহমান এর আগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদে ছিলেন। তিন মাস পূর্ণ না হওয়ায় তার পদ স্থগিতের আদেশ এখনও উঠেনি। এমতাবস্থায় অনেকেই ধরে নিয়েছিলেন যে, ফজলুর রহমান হয়তো ধানের শীষের টিকিট পাবেন না।শেষ পর্যন্ত চমক দেখালেন প্রবীণ এই নেতা।

বিএনপির মনোনয়ন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফজলুর রহমান। তিনি গণমাধ্যমকে বলেছেন, ‘দল আমার ওপর যে আস্থা রেখেছে (বিএনপি) এবং দলের নেতৃত্ব বিশেষ করে দেশনেত্রী খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান, উনারা আমার ওপর যে আস্থা রেখেছেন নিশ্চিতভাবে আমি সেই আস্থার মর্যাদা রক্ষা করব।’

ফজলুর রহমান বলেন, এদেশের মানুষের পক্ষে, বিএনপির রাজনীতিতে যা যা করার দরকার, যদি আল্লাহ আমাকে রহমত করেন এবং আমার এলাকার মানুষ যদি দয়া করে আমাকে নির্বাচিত করেন আমি সংসদে মানুষের পক্ষে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, তাদের সব কিছুর উন্নতির জন্য।

নির্বাচিত হলে এলাকার মানুষের জন্য কী করবেন- এমন প্রশ্নে তিনি বলেন, এটা বলতে হবে না, এটা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের মানুষ জানেন ও আমাকে বিশ্বাস করেন। এমনি আমি তাদের কাছে গ্রহণ যোগ্য, তারা বিশ্বাস করে যে আমি যদি জয়ী হয় তবে তাদের জন্য ভালো কাজ হবে। আমাকে নিয়ে কেউ কোনো দিন মনে করেন না যে, আমি খারাপ কাজ করতে পারি। বাজে কাজ কোনো দিন করব না।

তিনি বলেন, এলাকার বিরুদ্ধে বলেন, দেশের বিরুদ্ধে বলেন, আমি কোনো দিন বাজে কাজ করব না। কোনো দিন পাবেন না। ৫ বছর যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, পরে এসে আমাকে জিজ্ঞেস করবেন, আপনি না ৫ বছর আগে বলেছিলেন, এখন খারাপ কাজ করছেন কেন। এটা হবে না আমাকে দিয়া।

প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আপত্তিকর বক্তব্যে কারণে ফজলুর রহমানের পদ স্থগিত করে বিএনপি।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ