• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

বিএনপি-জামায়াত ভাগ-ভাটোয়ারা করে প্রশাসন দখল করেছে: তথ্য উপদেষ্টা

রিপোর্টার: / ১৬১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

অনলাইন রিপোর্ট: ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর বিএনপি ও জামায়াত ভাগ-ভাটোয়ারা করে প্রশাসন দখল করেছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। পাশাপাশি, গণমাধ্যম এখনো ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করছে বলেও মনে করেন তিনি।

মাহফুজ আলম বলেন, গণমাধ্যমকে সব গোষ্ঠী স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে। তবে এ সবই নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর স্বদিচ্ছা ও ঐকমত্যের ওপর।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যমের স্বনিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা’ নিয়ে গোলটেবিলে বৈঠকে এসব কথা বলেন উপদেষ্টা।

এ সময় সিভিল মিলিটারি আমলাতন্ত্রকে ফ্যাসিস্ট মুক্ত না করে মিডিয়াকে ফ্যাসিস্টমুক্ত করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। সেই সঙ্গে রাজনৈতিক দলগুলোকে মতপ্রকাশের স্বাধীনতায় বাধা না দেওয়ারও আহ্বান জানান তিনি।

বৈঠকে অন্যান্যরা বলেন, বিগত সরকারের আমলে গণমাধ্যমে যে অনিয়ম ছিলো- তা থেকে মুক্ত করার সুযোগ থাকলেও অন্তর্বর্তী সরকার তা করেনি। কোনো কোনো গণমাধ্যমের চরিত্র সরকার বদলালে বদলে যায় বলেও মন্তব্য করেন বক্তারা।

সংবাদ প্রকাশে এজেন্সিগুলোর নিয়ন্ত্রণের অভিযোগও করেন আলোচকরা। তারা বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করা গেলেই হলুদ সাংবাদিকতা কমে আসবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ