• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

বিকাশ নগদ রকেটে যেভাবে লেনদেনে হাজারে কাটবে দেড় টাকা

রিপোর্টার: / ৫৯৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

অনলাইন রিপোর্ট: ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) প্ল্যাটফর্মের মাধ্যমে নতুন সুবিধা নিয়ে এসেছে। এখন থেকে বিকাশ, নগদ, রকেটসহ সব ধরনের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ওয়ালেটে এখন লেনদেনে খরচ হবে ১ টাকা ৫০ পয়সা। বাংলাদেশের যে কোনো ব্যাংকের কার্ড ব্যবহার করে এই সুবিধাটি নেওয়া যাবে।

আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে এই সুবিধাটি চালু হবে। এই ব্যবস্থার নাম ইন্টার-অপারেবল বা পারস্পরিক সংযুক্ত সিস্টেম। এনপিএসবি সুবিধা এর আগেও চালু ছিল বাংলাদেশে, তবে এই প্ল্যাটফর্ম ব্যবহার করে শুধুমাত্র ব্যাংক থেকে ব্যাংকে লেনদেনের সুযোগ ছিল। সেই সুবিধার পরিধিটা এখন ব্যাংক থেকে এমএফএস ও ব্যাংক থেকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের (পিএসপি) মধ্যেও যুক্ত করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ (পিএসডি) এ বিষয়ে একটি নির্দেশনা জারি করে।

এই নির্দেশনা জারির কারণ হিসেবে সেখানে বলা হয়, দেশে নগদ অর্থের ব্যবহার কমানোর লক্ষ্যেই এই সেবা চালু করা হয়েছে। ডিজিটাল লেনদেন বাড়ানোর দিকেই মনোযোগ দেওয়া হয়েছে এতে।

সার্কুলারে আরও বলা হয়, ইন্টার-অপারেবল লেনদেনে প্রেরক ব্যাংক, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার বা এমএফএস প্রতিষ্ঠান তাদের গ্রাহকের কাছ থেকে নির্ধারিত চার্জ আদায় করবে।

ব্যাংক থেকে এমএফএসে টাকা পাঠাতে খরচ হবে প্রতি হাজারে ১ টাকা ৫০ পয়সা। এমএফএস থেকে ব্যাংকে টাকা পাঠাতে খরচ হবে প্রতি হাজারে ৮ টাকা ৫০ পয়সা। ব্যাংক থেকে ব্যাংকে লেনদেনে লাগবে ১ টাকা ৫০ পয়সা। আর ব্যাংক থেকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডারে লেনদেনে চার্জ হবে প্রতি হাজারে ২ টাকা।

প্রাপক গ্রাহকের কাছ থেকে কোনো ফি বা চার্জ নেওয়া যাবে না বলে নির্দেশনায় জানানো হয়েছে।

এছাড়া ব্যাংক, এমএফএস এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডাররা তাদের নিজস্ব লেনদেন সীমার মধ্যেই এ সেবা চালাবে। তবে এনপিএসবি প্ল্যাটফর্মে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যাংক টু ব্যাংক অর্থ স্থানান্তরের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ