• আজ- বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা পরানদহায় পূর্ব শত্রুতায় বসত বাড়িতে অগ্নিসংযোগ কলেজ ছাত্র জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন: খুনিদের ফাঁসির দাবি সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীদের মেধাবী ছাত্র জাকারিয়া হত্যা: মূল হোতা নাহিদসহ গ্রেপ্তার- ২ তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশ দলকে অবরুদ্ধের চেষ্টা: গ্রেফতার ৩ সাতক্ষীরায় কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যায় ১২ জনের নামে মামলা: প্রধান আসামী নাহিদকে ধরিয়ে দিতে লাখ টাকা পুরস্কার ঘোষণা সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: সভাপতি টিটু, মামুন সম্পাদক সাতক্ষীরার ধুলিহর চাঁদপুরে মাদক কেনাবেচার অভিযোগে দুই বাড়ি ভাঙচুর: আটক ২ দেবহাটায় অবৈধভাবে বালু উত্তোলন: ৫০ হাজার টাকা জরিমানা কালিগঞ্জ প্রেসক্লাবে সহকারী কমিশনার মাইনুল ইসলাম খানকে বিদায় সংবর্ধনা মেসির বিদায়ী ম্যাচ কবে-কখন-কোথায়

বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় কালিগঞ্জের দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

রিপোর্টার: / ৩২৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

আব্দুর রহমান: অননুমোদিতভাবে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের এমন সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছে অভিভাবক ও সচেতন মহল।

অভিযুক্তরা হলেন- কালিগঞ্জ উপজেলার ২১ নং ড্যামরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জি. এম. ইয়াছির আরাফাত এবং ১৩৪ নং এন.এন.টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নার্গিস সুলতানা। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, শিক্ষক জি. এম. ইয়াছির আরাফাত ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে এবং শিক্ষক নার্গিস সুলতানা ২০২৫ সালের ২৪ জুন থেকে অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

তাঁদের অনুপস্থিতির কারণে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে ও প্রাথমিক শিক্ষা বিভাগের ভাবমূর্তি ক্ষুণœ হচ্ছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ও (গ) ধারা অনুযায়ী তাঁদের এই কার্যকলাপ “অসদাচরণ” ও “পলায়ন” হিসেবে গণ্য করা হয়েছে। কেন তাঁদের চাকরি থেকে বরখাস্ত করা হবে না- তার লিখিত জবাব ১০ কার্যদিবসের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ব্যক্তিগত শুনানি দিতে আগ্রহী কিনা, তা লিখিতভাবে জানানোরও নির্দেশ দেওয়া হয়েছে। চিঠির অনুলিপি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, খুলনা বিভাগের বিভাগীয় উপপরিচালক, কালিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে প্রেরণ করা হয়েছে।

অভিভাবক ও সচেতন মহল মনে করছে, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের এমন পদক্ষেপ শিক্ষাঙ্গনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে অন্যান্য শিক্ষক-কর্মচারীদেরও দায়িত্ব পালনে আরও সচেতন করে তুলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ