• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

বিভিন্ন গণমাধ্যম সাতক্ষীরা-২ আসনের এমপি’র বক্তব্য খণ্ডিতভাবে প্রচারের দাবি

রিপোর্টার: / ২২০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক তাঁর একটি বক্তব্য খণ্ডিতভাবে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন। তিনি দাবি করেন, এতে তাঁর বক্তব্যের প্রকৃত অর্থ বিকৃত হয়েছে এবং তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।

 

শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে তিনি জানান, গতকাল শিবপুর ইউনিয়নে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যের একটি অংশ প্রসঙ্গ বিচ্ছিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। বিশেষ করে গাজী নজরুল ইসলামকে ঘিরে আলোচিত একটি বিষয় নিয়ে তাঁর বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে।

 

প্রতিবাদলিপিতে এমপি মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, তিনি ওই বিষয়ে কোনো ব্যক্তিগত মতামত দেননি। বরং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট এক নারী নিজে যে বক্তব্য দিয়েছিলেন, সেটিই তিনি অনুষ্ঠানে উল্লেখ করেছিলেন। ওই নারী গাজী নজরুল ইসলামের সঙ্গে থাকতে চান এবং সারাজীবন তাঁর সেবা করতে চান বলে জানিয়েছিলেন।

 

তিনি কেবল ওই নারীর বক্তব্যই তুলে ধরেছিলেন। তিনি বলেন, ওই নারী বলেছিলেন, তিনি গাজী নজরুল ইসলামের সঙ্গে থাকতে চান এবং সারা জীবন তাঁর সেবা করে যেতে চান। আমি বক্তব্যে শুধু ওই নারীর নিজের বক্তব্য ও অবস্থানের বিষয়টি উল্লেখ করেছি। কিন্তু দুঃখজনকভাবে কিছু গণমাধ্যমে এমনভাবে সংবাদ প্রচার করা হচ্ছে, যেন ওই কথাগুলো আমার নিজের বক্তব্য বা আমার ব্যক্তিগত মতামত।

তিনি অভিযোগ করেন, কিছু গণমাধ্যম এমনভাবে সংবাদ প্রকাশ করেছে, যাতে মনে হচ্ছে ওই কথাগুলো তাঁর নিজের মতামত বা ব্যক্তিগত বক্তব্য। এটি বিভ্রান্তিকর এবং বক্তব্যের প্রকৃত প্রেক্ষাপটের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ