• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

বিশ্ব ডায়াবেটিস দিবসে ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের পদযাত্রা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

রিপোর্টার: / ১২০ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: “কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (১৪ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সাতক্ষীরায় পদযাত্রা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে ডায়াবেটিকস এসোসিয়েশন সাতক্ষীরার আয়োজনে ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডাঃ আজিজুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডায়াবেটিস এসোসিয়েশনের কোষাধ্যক্ষ আলহাজ্ব মো. দ্বীন আলী, জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার, এড. আব্দুল বারী, অধ্যাপক আখতারুজ্জামান, মোঃ গোলাম আজম, ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. মো. খালিদ সাইফুল্লাহ, ডায়াবেটিস বিশেষজ্ঞ ও মেডিসিন ট্রেনিং ডা. সাকিব প্রমুখ।

এর আগে সাতক্ষীরা সার্কিট হাউজ হতে একটি বর্ণাঢ্য পদযাত্রা শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা ডায়াবেটিস হাসপাতালে পদযাত্রা টি শেষ হয় এবং ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়। সেই সাথে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসা প্রদান করেন ডায়াবেটিক বিশেষজ্ঞ ও মেডিকেল চিকিৎসক ডাঃ দেবদাস পাল।

এ সময় ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও ডায়াবেটিস হাসপাতালের ডাক্তারগণ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ