• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

বৃষ্টি ও ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়া অফিসের পূর্বাভাস

রিপোর্টার: / ১৪০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক: রাজধানী ঢাকা সহ দেশের সব অঞ্চলে আগামী পাঁচ দিনের আবহাওয়ার সামগ্রিক অবস্থা তুলে ধরে নতুন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য এই পূর্বাভাস জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তামিলনাড়ু উপকূলীয় অঞ্চলে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ উত্তর দিকে এগোতে থাকলেও ধীরে ধীরে দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। রোববার দুপুর ১২টার দিকে এটি ১১.৫ক্ক উত্তর অক্ষাংশ ও ৮০.৫ক্ক পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছিল। অন্যদিকে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে।

রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টা:

সারা দেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, তবে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা:

দেশব্যাপী আংশিক মেঘলা আকাশ থাকবে এবং সার্বিক আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা:

দেশজুড়ে আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময়ে তাপমাত্রার তেমন পরিবর্তন নাও হতে পারে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে জানানো হয়েছে, এই সময়ে আবহাওয়ায় কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

সূত্র: দৈনিক যুগান্তর

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ