• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

ব্যানার সরাতে গিয়ে যুবদলের দুপক্ষের গোলাগুলি, যুবক নিহত

রিপোর্টার: / ১৩০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

অনলাইন রিপোর্ট: চট্টগ্রামের বাকলিয়া এলাকায় বিএনপি’র অঙ্গসংগঠন যুবদলের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মো. সাজ্জাদ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে বাকলিয়ার সৈয়দ শাহ রোডের মদিনা আবাসিক এলাকার সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক নেতা এমদাদুল হক বাদশা ও স্থানীয় নেতা বোরহানের নেতৃত্বাধীন দুই পক্ষের মধ্যে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার অপসারণকে কেন্দ্র করে এই সংঘর্ষ বাঁধে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বোরহানের অনুসারীরা ডা. শাহাদাত হোসেনের ছবিসংবলিত একটি ব্যানার টানান। পরে বাদশার সমর্থকেরা ‘উর্ধ্বতন নেতাদের নির্দেশে’ সেটি নামাতে গেলে দুই পক্ষের মধ্যে বাগবিতন্ডা শুরু হয়, যা মুহূর্তেই গোলাগুলিতে রূপ নেয়।

নিহত সাজ্জাদ বাকলিয়ার তক্তারপুল এলাকার বাসিন্দা মো. আলমের ছেলে। পরিবারের সদস্যদের দাবি, সাজ্জাদ ছাত্রদলের সক্রিয় কর্মী এবং ডা. শাহাদাত হোসেনের অনুসারী ছিলেন। সম্প্রতি তিনি পাথরঘাটা এলাকার একটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন।

পুলিশ জানায়, সাজ্জাদের বুকে গুলি লাগে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক বলেন, গুলিবিদ্ধ এক যুবকের মৃত্যু হয়েছে। আরও আটজন গুলিবিদ্ধ বা আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

আহতদের মধ্যে রয়েছেন— জুয়েল, সাব্বির, শরীফ, ইয়াসিন, একরাম, পারভেজ ও মারুফ। তারা সবাই বাকলিয়ার বউবাজার এলাকার বাসিন্দা।

বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, ব্যানার টানানোকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়েছে। একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। আমরা ঘটনার তদন্ত করছি।

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ