• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

মাদকাসক্ত ছেলের হাতে মা খুন

রিপোর্টার: / ১৩০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

অনলাইন ডেস্ক: রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন হওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মহানগরীর চন্দ্রিমা থানার খড়খড়ি এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত ওই নারীর নাম সোহাগী খাতুন (৫৫)। তিনি ওই এলাকার আজিজুল ইসলামের স্ত্রী।

এ ঘটনায় নিহতের মাদকাসক্ত ছেলে মো. সুমনকে আটক করে এলাকাবাসী। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, সুমন দীর্ঘদিন ধরে বখাটে স্বভাবের এবং মাদকাসক্ত। শনিবার দিবাগত রাতে তিনি মায়ের কাছে মাদক কেনার জন্য টাকা দাবি করেন। কিন্তু মা টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন। একপর্যায়ে তিনি ধারালো অস্ত্র দিয়ে মায়ের ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ওই নারী এবং কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।

ঘটনার পর নিহতের লাশ রাস্তায় ফেলে দিয়ে পালানোর চেষ্টা করেন সুমন। এ সময় আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে আটক করে রাখেন। পরে খবর পেয়ে চন্দ্রিমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমনকে হেফাজতে নেয় এবং নিহত নারীর লাশ উদ্ধার করে।

ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে বলে জানিয়েছেন চন্দ্রিমা থানার ওসি মনিরুল ইসলাম।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। একইসঙ্গে অভিযুক্ত ছেলে সুমনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ