• আজ- রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ
দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতাকে বহিষ্কার কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী

মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা এখন অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার আরেফিন জুয়েল

রিপোর্টার: / ৯৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলায় মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। পুলিশ সুপার মোঃআরেফিন জুয়েল এর নেতৃত্বে পরিচালিত ধারাবাহিক বিশেষ অভিযানের ফলে জেলার প্রায় ৮০ শতাংশ এলাকা মাদক ও সন্ত্রাসমুক্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, চিহ্নিত অপরাধীদের তালিকা প্রস্তুত করে পরিকল্পিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, নিয়মিত টহল জোরদার এবং বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানোর মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। সাম্প্রতিক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার এবং সক্রিয় সন্ত্রাসী চক্রের সদস্যদের আইনের আওতায় আনা হয়েছে।

জেলাজুড়ে কঠোর অবস্থান নেওয়ায় অপরাধীদের আতঙ্কের নাম হয়ে উঠেছেন পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল । তাঁর জিরো টলারেন্স নীতির কারণে অনেক অপরাধী আত্মগোপনে চলে গেছে বলে জানিয়েছেন পুলিশ।

পুলিশ সুপার বলেন, “অপরাধ দমনে আমরা কোনো ধরনের আপস করবো না। সাতক্ষীরাকে সম্পূর্ণ মাদক ও সন্ত্রাসমুক্ত করাই আমাদের লক্ষ্য।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চলমান অভিযান চলছে, এবং অব্যাহত থাকবে। সাধারণ মানুষের জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নজরদারি বজায় রাখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ