• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

যশোরে কাঁঠাল গাছে কৃষকের ঝুলন্ত লাশ

রিপোর্টার: / ১১৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

মনিরামপুর প্রতিনিধি: যশোরের মনিরামপুরে ধান ক্ষেতে পানি দিতে গিয়ে বাড়িতে লাশ হয়ে ফিরলেন শফিকুল ইসলাম (৫৫) নামের এক কৃষক। শুক্রবার (১৬ জানুয়ারি) ভোরে ক্ষেতের পাশের একটি কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।  স্বজনদের অভিযোগ, পরিকল্পিতভাবে শফিকুলকে হত্যা করা হয়েছে।

মৃত শফিকুল ইসলাম উপজেলার ইছালী গ্রামের মৃত কিতা উদ্দীন মোড়লের ছেলে।

স্থানীয়রা জানান, মাঠে শফিকুলের একটি বৈদ্যুতিক সেচ যন্ত্র আছে। বোরো মৌসুমের শুরু থেকেই তিনি প্রায় প্রতিদিন রাত ৩টার দিকে সেচ পাম্প চালাতে মাঠে যান এবং ফজরের নামাজ পড়তে বাড়িতে ফেরেন। কিন্তু এদিন আর বাড়িতে ফেরেননি। এ সময় কয়েকজন কৃষক শফিকুলের লাশ পাশের বাগানে একটি কাঁঠাল গাছে ঝুলতে দেখে বাড়িতে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে।

নিহতের ছেলে রিফাত ইফতেখার জানান, একই গ্রামের গনি মোড়ল গং-এর সঙ্গে তাদের বিরোধ চলে আসছে। সম্প্রতি তার বাবা-মাকে মারধর করে আহত করে। এ নিয়ে মামলা হলে- তা প্রত্যাহারে চাপ দেওয়া হয়। প্রতিদিনের মতো তার মাকে বলে বাবা সেচযন্ত্র চালু করতে মাঠে যান। ফিরে এসে জমিতে রাসায়নিক সার প্রয়োগের কথা ছিল। ভোরে খবর পান গাছে তার বাবার লাশ ঝুলছে।

মনিরামপুর থানার ওসি রজিউল্লাহ খান বলেন, লাশ উদ্ধারের পর মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ