• আজ- মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
মারামারির মামলায় কোলের শিশুকে নিয়ে কারাগারে মা, কারা ফটকে রেখে গেলেন আরও দুই সন্তানকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেরা পারফর্ম করা টাইগার ক্রিকেটার পাবেন গাড়ি লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার দুই পরিবারে চলছে শোকের মাতম বেলুচিস্তানের সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে একজনের মৃত্যুদণ্ড দিল ইরান ইসরায়ালি ড্রোন হামলায় লেবাননে সাতক্ষীরার ২ যুবক নিহত সাতক্ষীরার চাঁদপুরে সরকারি রাস্তার গাছ কাটার সময় এসিল্যান্ডের হানা ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত: সাতক্ষীরায় বাড়ি বলে দাবি পাটকেলঘাটায় ৬ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু কালিগঞ্জে সাজিদা হত্যা ও পিতার মৃত্যুর বিচার দাবিতে মানববন্ধন শ্যামনগরে দলিত নারী, কিশোরী ও প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

যশোরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

রিপোর্টার: / ২১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬

যশোর প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১১ মে) সকাল সাড়ে ৭টার দিকে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের গিলাপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উলাসী খালপাড়ার সিদ্দিকুর রহমানের ছেলে শাহিন হোসেন (৩৫) এবং উলাসী গ্রামের আতিয়ার রহমান গাইনের ছেলে তোফাজ্জেল হোসেন (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহিন হোসেন নিজের ক্ষেত থেকে কাঁচা মরিচ তুলে বিক্রির উদ্দেশ্যে তোফাজ্জেল হোসেনের মোটরসাইকেলে করে নাভারন বাজারে যাচ্ছিলেন। পথে গিলাপোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরাগামী একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত ওসি মারুফ হোসেন জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী যানটি ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।

তিনি আরও জানান, ট্রাকচালক ও সহকারীকে শনাক্তে কাজ করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ