• আজ- সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ৪শ’ বছরের গুড়পুকুর মেলার কোটি টাকা লুটেপুটে খেল কারা? রাজস্ব থেকে বঞ্চিত সাতক্ষীরার কাটিয়া ‘তাকওয়া মাদ্রাসা’য় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির আহ্বায়ক কালিগঞ্জে বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্ কাওছার আজিজ

রক্তচক্ষু উপেক্ষা করে নির্ভয়ে ছাত্র-জনতার পক্ষেই সংবাদ প্রকাশ করেছে কালবেলা

রিপোর্টার: / ২৪৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: ‘সত্য, সুন্দর, সাহস’ এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে দৈনিক কালবেলা তিন বছর অতিক্রম করে চতুর্থ বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সাতক্ষীরা শহরের পিজ্জাওলজি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সম্মাননা স্বারক প্রদান অনুষ্ঠান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী। স্বাগত বক্তব্য রাখেন কালবেলার জেলা প্রতিনিধি গাজী ফারহাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানবজমিনের জেলা প্রতিনিধি এস. এম. বিপ্লব হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাবেক সংসদ সদস্য মো. হাবিবুল ইসলাম হাবিব।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান, জেলা প্রশাসকের প্রতিনিধি এনডিসি মো. তাজুল ইসলাম, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, খুলনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. মাহমুদুল হাসান (পলাশ), প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক ই-এলাহী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কালবেলা তার বস্তুনিষ্ঠ, নির্ভরযোগ্য ও সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছে। প্রতিষ্ঠার পর থেকেই পত্রিকাটি জনগণের পক্ষে নির্ভীক সাংবাদিকতার উদাহরণ স্থাপন করে আসছে।

তাঁরা আরও বলেন, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সকল রক্তচক্ষু উপেক্ষা করে কালবেলা নির্ভয়ে ছাত্র-জনতার পক্ষেই সংবাদ প্রকাশ করেছে। সংকটের মুহূর্তে জনগণের কণ্ঠস্বর হয়ে ওঠা এ পত্রিকার সাহসী ভূমিকা ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে।

এছাড়া বক্তারা কালবেলা ডিজিটালের সফল অগ্রযাত্রার কথাও উল্লেখ করেন। তাঁরা বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে দ্রুত, নির্ভুল ও প্রামাণ্য সংবাদ পরিবেশনের মাধ্যমে কালবেলা আজ তরুণ ও সচেতন পাঠকমহলে বিশেষ গ্রহণযোগ্যতা অর্জন করেছে।

সবশেষে বক্তারা আশা প্রকাশ করেন, কালবেলা ভবিষ্যতেও সত্য, ন্যায় ও জনগণের অধিকার রক্ষার পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে দায়িত্বশীল সাংবাদিকতার আলোকবর্তিকা হয়ে থাকবে।

এদিকে অনুষ্ঠানে জেলার ধর্মীয়, সামাজিক সেবায় নেতৃত্ব দেওয়ায় ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে ব্যক্তি পর্যায়ে ধর্মীয় ও সামাজিক সেবায় পাটকেলঘাটার তৈলকুপি দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুল হামিদ, চিকিৎসা সেবায় মানবতার দৃষ্টান্ত রাখায় ডা. মো. এবাদুল্লাহ ও ডা. মো. মাহমুদুল হাসান (পলাশ), ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানে সাহসী নেতৃত্বের জন্য জেলার প্রধান সমন্বয়কারী মো. ইমরান হোসেন, জেলার বিশিষ্ট ক্রীড়া সংগঠক খন্দকার আরিফ হাসান প্রিন্স ও সাংবাদিক হিসেবে যমুনা টিভির সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলামকে সম্মাননা দেওয়া হয়।

এছাড়া সামাজিক উন্নয়ন, মানবিক সেবা ও স্বেচ্ছাসেবায় অনন্য ভূমিকার জন্য ১১টি সংগঠনকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।

সেগুলো হল, শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থা, ভিবিডি সাতক্ষীরা, প্রথম আলো বন্ধুসভা, বিডি ক্লিন সাতক্ষীরা, শরুব ইয়ুথ টিম, সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিম, উদারতা যুব ফাউন্ডেশন, জনকল্যাণ সংস্থা, আমাদেরটিম (একটি মানবিক পরিবার), হাজরাকাটি ব্লাড ব্যাংক এবং আল-মুমিন ফাউন্ডেশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ