• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতাকে বহিষ্কার কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা

রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ

রিপোর্টার: / ১০১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক: রাজধানীর ভাটারা এলাকায় একটি বাসায় আল আমিন হোসেন রায়হান নামে এক যুবকের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা বলে জানা গেছে।

সোমবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১২টায় ভাটার থানার বসুন্ধরা আবাসিক এলাকার ই ব্লকের একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা মিকাইল চৌধুরী বলেন, ‘জানালায় তার লাশটি যে উচ্চতায় (হাটু ভাঙ্গা অবস্থায়) ঝুলছিল তাতে আমার ধারণা এটা একটা পরিকল্পিত হত্যা। তা নাহলে পা মাটিতে রেখে মানুষ আত্মহত্যা করে কিভাবে?’

একই ভবনে থাকা একজন প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘প্রতিদিনই তার সঙ্গে আমার টুকটাক কথা হয়। বেশ কিছু দিন যাবত ওর ভেতর খুব হতাশা খেয়াল করছিলাম। আজ রাতে চেঁচামেচি শুনে নিচে গিয়ে জানতে পারি বাসায় পুলিশ আসছে এবং ফ্ল্যাটে আল আমিনের ঝুলন্ত লাশ। আমি যতদূর জানি আল আমিন হোসেন রায়হান কুমিল্লার লাকসাম উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ) সাধারণ সম্পাদক।

ভাটারা থানার ওসি মোহাম্মদ রাকিবুল হাসান বলেন, রাত ১২টার দিকে একজন যুবকের ঝুলন্ত লাশের খবর পাই। পরবর্তীতে গিয়ে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠিয়েছি। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ