• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

রাতে যাত্রাবাড়ী, উত্তরায় তিন বাসে, বসুন্ধরায় প্রাইভেট কারে আগুন

রিপোর্টার: / ১৩৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ীতে দুটি এবং উত্তরায় একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। গতকাল সোমবার গভীর রাতে এসব আগুনের ঘটনা ঘটে।

এ ছাড়া গতকাল রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় পরিত্যক্ত একটি প্রাইভেট কারে আগুন লেগেছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম আজ (১১ নভেম্বর) মঙ্গলবার সকালে প্রথম আলোকে বলেন, গতকাল দিবাগত রাত পৌনে একটার দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগে রাজধানী পরিবহনের একটি বাস এবং দুইটার দিকে যাত্রাবাড়ীর কাজলা টোল প্লাজার কাছে রাইদা পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর আসে। আজ ভোর চারটার দিকে উত্তরা জনপথ মোড়ে রাইদা পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়।

ফায়ার সার্ভিস বলছে, কাজলায় টোল প্লাজার কাছে রাইদা পরিবহনে দুর্বৃত্তরা আগুন দিয়েছে, এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। তবে অন্য ঘটনাগুলোর বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ