• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতাকে বহিষ্কার কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা

সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতাকে বহিষ্কার

রিপোর্টার: / ৩২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের (রেজি-খুলনা-৭৬৪) দুই শীর্ষ নেতাকে গুরুতর অনিয়ম ও অসদাচরণের অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন সংগঠনের সহ-সভাপতি মোঃ রেজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ মজনু সরদার।

সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৬ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদের সভায় সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে এবং সংগঠনের গঠনতন্ত্রের ২৯ ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এর আগে উক্ত দুই নেতাকে উপরোক্ত বিষয়ে লিখিত জবাব দিতে বলা হলেও তারা গ্রহণযোগ্য জবাব দিতে না পারায় এ কঠোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞপ্তিতে তাদের বিরুদ্ধে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করা, তহবিলের অর্থ তছরুপ, মাদক ও জুয়ায় আসক্তি এবং সংগঠনের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে অশোভন আচরণ ও গালিগালাজের অভিযোগ আনা হয়। এসব অভিযোগের প্রেক্ষিতে সংগঠন শৃঙ্খলা রক্ষার্থে কঠোর এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়া, বহিষ্কৃত দুই নেতার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ বা আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকল সদস্য ও সংশ্লিষ্টদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিনুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ