• আজ- শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরার শ্যামপুরে নারী, শান্তি ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ইয়ামাল, দাম কত জনমনে প্রশ্ন: হাদি হত্যার মাস্টারমাইন্ড কে মমতার বক্তব্যে তোলপাড় ৫ প্রভাবশালী আলেমসহ ২০ শিয়া অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করল বাহরাইন সাতক্ষীরা জেলা আ. লীগের সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান গ্রেপ্তার সাতক্ষীরায় ধুলিহরে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি: চরম দুর্ভোগে পথচারী ও যানবাহন চালকরা কালিগঞ্জে জমি বিরোধে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

শিক্ষা মন্ত্রণালয়ের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দূর্ণীতি চাপা দিতে সাতক্ষীরা বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষককে কর্মস্থলে যোগদানে বাধা

রিপোর্টার: / ৯৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক চলতি দায়িত্বপ্রাপ্তকে কর্মস্থলে যোগদানে বাধা প্রদানের অভিযোগ উঠেছে।

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো. আলাউদ্দীন ও তার অনুসারীরা শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অমান্য করে সেই শিক্ষককে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র এবং নানাভাবে হয়রানীসহ কর্মস্থলে যোগদানে বাধা প্রদান করা হচ্ছে।

গত ২৮ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের ৩৭.০০.০০০০.০৭১.১২.০২১.২৫-৫০১ নম্বর স্মারকের প্রজ্ঞাপনমূলে তালিকার ক্রমিক নং ১২, পিডিএস আইডি ২০১৬৭০২৯৮৫ মো. কবির হোসেন আকনকে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হয়। জ্যেষ্ঠতা অনুযায়ী কবির হোসেন আকন বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দীনের চেয়ে তিনদিনের সিনিয়র। বিধি মোতাবেক কবির হোসেন আকন যোগদান করলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব তার উপর বর্তাবে।
শুধুমাত্র দুর্নীতি ও ক্ষমতা হারানোর ভয়ে মো. আলাউদ্দীন গত ২৯ ও ৩০ ডিসেম্বর জ্যৈষ্ঠ এই শিক্ষককে বিদ্যালয়ে যোগদানে বাধা প্রদানসহ চরমভাবে হেনস্থা করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের অনেক শিক্ষক জানায়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দীন তার কিছু সহযোগী ও বহিরাগত সিন্ডিকেটের মাধ্যমে বিদ্যালয়ে লুটপাটের অভয়ারণ্যে পরিণত করেছেন। তার অনিয়ম দুর্নীতি ঢাকতে এবং ক্ষমতা হারানোর ভয়ে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অমান্য করে ওই শিক্ষককে যোগদানে বাধা প্রদান করে বিদ্যালয়ের সরকারি বেসরকারি ফান্ড থেকে তড়িঘড়ি করে বিপুল অর্থ তছরুপ করছে। শীতকালে ফ্যানসহ বিভিন্ন বিল ভাউচার করছে। যে কারণে বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে অসন্তোষ ও চরম উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে যোগদান করতে আসা কবির হোসেন আকন জানান, আমি শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নিয়ে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে যোগদান করতে এসেছিলাম। কিন্তু ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমাকে যোগদান করতে বাধাসহ বিভিন্নভাবে হয়রানী করছে। আমি যোগদান করার আগেই মো. আলাউদ্দীন আমাকে পরিকল্পিতভাবে চরিত্রহননের হীন প্রচেষ্টা চালানোর জন্য বিদ্যালয়ে তার অনুসারী কিছু শিক্ষক ও অভিভাবককে নিয়ে জেলা প্রশাসকের নিকট অভিযোগ করেছে যেন আমি এই বিদ্যালয়ে যোগদান করতে না পারি।

আমার প্রশ্ন আমি এই বিদ্যালয়ে যোগদান করতে এসেছি তা তো অভিভাবকদের জানার কথা নয়। কিন্তু তিনি ক্ষমতাহ হারানোর ভয়ে এবং তার অপকর্ম ভাবতে আমাকে যোগদানে বাধা প্রদান করছে।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলমগীর কবির জানান, শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী তিনি অবশ্যই ওই বিদ্যালয়ে যোগদান করবেন। তাকে বাঁধা দানে আমাদের কোন এখতিয়ার নেই।

এ বিষয়ে সাথে জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার বলেন, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কয়েকজন অভিভাবককে নিয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে কিছু অভিযোগ নিয়ে তাকে যোগদানে বাঁধা প্রদানের জন্য অভিযোগ করেছেন। আমি শিক্ষা মন্ত্রণালয়কে বিষয়টি জানিয়েছি। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাতক্ষীরার ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষমতালোভী, মহাদুর্নীতিবাজ মো. আলাউদ্দীনের কবল থেকে বিদ্যালয়কে রক্ষা করতে এবং সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কবির হোসেন আকন এর অবিলম্বে যোগদান নিশ্চিত করে মো. আলাউদ্দীনের অনিয়ম দুর্নীতির তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে সাতক্ষীরার সচেতন মহল, শিক্ষক ও অভিভাবক সমাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ