• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

শ্যামনগরের সাবেক সেটেলমেন্ট অফিসারের বিরুদ্ধে জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে দুদকের ৫ মামলা

রিপোর্টার: / ১৩৯ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কর্মরত থাকাকালে ক্ষমতার অপব্যবহার, জালিয়াতি ও দুর্নীতির মাধ্যমে ভূমি রেকর্ড সংশোধনে অনিয়মের অভিযোগে সাবেক সহকারী সেটেলমেন্ট অফিসার ও আপিল অফিসার গাজী মনিরুজ্জামানের বিরুদ্ধে পৃথক পাঁচটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুদক খুলনার উপ-সহকারী পরিচালক মো. মহসীন আলী বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গাজী মনিরুজ্জামান শ্যামনগরে কর্মরত থাকাকালে বিভিন্ন মৌজায় আইনের তোয়াক্কা না করে একাধিক অনিয়ম করেছেন।

তার বিরুদ্ধে আনা প্রধান অভিযোগগুলো হলো— অবৈধ শুনানি ও রায়: ৮০ নম্বর ধুমঘাট মৌজার একটি আপিল মামলায় নিয়মবহির্ভূতভাবে শুনানি গ্রহণ ও রায় প্রদান।

পক্ষভুক্তিতে জালিয়াতি: ১০৭ নম্বর আটুলিয়া মৌজার একটি আপিল মামলায় বিধি লঙ্ঘন করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মোর্তজা কামাল নামের এক ব্যক্তিকে ২ নম্বর আপিলকারী হিসেবে পক্ষভুক্ত করা।

নথি টেম্পারিং: ৮১ নম্বর হরিনগর মৌজার একাধিক আপিল মামলা নিষ্পত্তির ক্ষেত্রে জাবেদা নকল সরবরাহ রেজিস্টার (সিপি রেজিস্টার) ঘষামাজা, কাটাকাটি ও টেম্পারিং করা।

প্রতারণা: ভিন্ন মৌজার আপত্তির দরখাস্তের বিপরীতে সংশ্লিষ্ট মৌজার নকল সরবরাহ দেখিয়ে ভুয়া সিপি নম্বর ব্যবহার করে সরকারের রেকর্ড জালিয়াতি করা।

এসব ঘটনায় আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। এসব ধারায় প্রতারণা, মূল্যবান দলিল জালিয়াতি, জালিয়াতির উদ্দেশ্যে নথি প্রস্তুত এবং ক্ষমতার অপব্যবহারের শাস্তির বিধান রয়েছে।

দুদক সূত্রে জানানো হয়েছে, তদন্তে আরও যারা আসতে পারে। বর্তমানে গাজী মনিরুজ্জামানকে প্রধান আসামি করে মামলা করা হলেও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তকালে এই জালিয়াতি ও দুর্নীতির সঙ্গে অন্য কোনো কর্মকর্তা বা ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

এঘটনায় শ্যামনগর এলাকায় সেটেলমেন্ট অফিসের এধরনের বড় অনিয়ম ও মামলার খবরে সাধারণ ভূমি মালিকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ