
নিজস্ব প্রতিনিধি: সম্পর্কের জের ধরে বাসা বাড়িতে ঢুকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ উঠেছে সাতক্ষীরার দেবহাটায় পূর্ণ ঘোষ নামের এক যুবকের বিরুদ্ধে। এঘটনায় আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, কোম্পানির চাকুরীর সুবাদে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানায় যায় সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার কোড়া গ্রামের রামচন্দ্র ঘোষের ছেলে পূর্ণ ঘোষ। এরপর থেকে পূর্ণ ঘোষ মুন্সিগঞ্জে জেলার গজারিয়ায় ভবেরচর কলেজ রোড গ্রামের বাবুল প্রধানের স্ত্রী রিনা বেগমের বাড়িতে ভাড়া নিয়ে বসবাস শুরু করে। একই স্থানে চাঁদপুর জেলার মতলব উত্তর থানার সাতবাড়িয়া গ্রামের মৃত শাহীন মিয়ার মেয়ে শাহীনুর আক্তার ভাড়া থাকতেন।
এরই সুবাদে দু’জনের পরিচয় হয়। কিছুদিন যেতে না যেতেই দু’জনের সম্পর্ক গড়ে ওঠে। হঠাৎ একদিন পূর্ণ ঘোষ বিশেষ প্রয়োজন দেখিয়ে শাহীনুর আক্তারের বাসায় প্রবেশ করে। এরপর শাহীনুর আক্তারকে জোর পূর্বক শ্লীলতাহানি চেষ্টা করে কিন্তু শাহীনুরের ডাক চিৎকারে স্থানীয় লোক ছুটে আসলে পূর্ণ ঘোষ পালিয়ে যায়।
এ ঘটনায় শাহীনুর আক্তার বিভিন্ন স্থানে বিচারের জন্য ধর্ণা দিয়ে সঠিক বিচার না পেয়ে শেষ পর্যায়ে আদালতের স্বরণাপন্ন হয়ে আদালতে অভিযোগ দায়ের করেন। এরপর থেকে পূর্ণ ঘোষ নিজে এবং বিভিন্ন লোক দিয়ে শাহীনুরকে অভিযোগ তুলে নেওয়ার হুমকি ধামকি দিতে থাকে। শাহীনুর ভয়ে আবারও একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানা যায়।
এ বিষয়ে পূর্ণ ঘোষ অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, মিটানোর চেষ্টা করছি কয়েক দিনের মধ্যে মিটে যাবে।