• আজ- শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরার শ্যামপুরে নারী, শান্তি ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ইয়ামাল, দাম কত জনমনে প্রশ্ন: হাদি হত্যার মাস্টারমাইন্ড কে মমতার বক্তব্যে তোলপাড় ৫ প্রভাবশালী আলেমসহ ২০ শিয়া অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করল বাহরাইন সাতক্ষীরা জেলা আ. লীগের সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান গ্রেপ্তার সাতক্ষীরায় ধুলিহরে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি: চরম দুর্ভোগে পথচারী ও যানবাহন চালকরা কালিগঞ্জে জমি বিরোধে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

সাতক্ষীরায় আইনজীবী সহকারী সমিতির প্রয়াত ৫সদস্যের পরিবারের মাঝে মৃত্যুকালীন চেক হস্তান্তর

রিপোর্টার: / ৭৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

জি এম আমিনুল হক: সাতক্ষীরায় প্রয়াত ৫ সদস্যদের পরিবারের মাঝে আইনজীবী সহকারী সমিতির পক্ষ থেকে মৃত্যুকালীন চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকাল ৩টার দিকে আইনজীবী সহকারী সমিতির অফিস কক্ষে কার্যকরী পরিষদের নেতৃবৃন্দের উপস্থিতিতে সঞ্চিত ফান্ডের টাকার সমপরিমাণ চেক তাদের পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়।

সমিতির প্রয়াত সদস্যরা হল, আব্দুল হাকিম ঢালী, আব্দুল্লাহ কবির, জি.এম রেজাউল করিম, আব্দুল গনি ও আব্দুল হান্নান।

প্রসঙ্গত আইনজীবী সহকারী সমিতির সদস্য  আব্দুল হাকিম ঢালী, আব্দুল্লাহ কবির, জি.এম রেজাউল করিম, আব্দুল গনি ও আব্দুল হান্নান আইনজীবী সহকারী সমিতির কর্মরত সদস্য ছিলেন। তারা অসুস্থ জনিত কারণে ইতোমধ্যে মৃত্যু বরণ করেছেন।

মৃত্যুকালীন চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাচিত সভাপতি শেখ আব্দুল মান্নান বাবলু, সহ-সভাপতি আব্দুর রহমান, তারক চন্দ্র রায়, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, সাবেক সভাপতি আব্দুল হান্নান, আব্দুর রহমান, জি এম রুহুল আমিন, সিনিয়র সদস্য আব্দুর রাজ্জাক, হায়দার আলী, বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম, সহ-সম্পাদক ইসমাইল হোসেন, কোষাধ্যক্ষ এম শফিকুল ইসলাম, সদস্য গোলাম রব্বানী আলম, আব্দুস সামাদ, বিধান চন্দ্র মন্ডল, মেহেদী হাসান, জি এম আমিনুল হক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ