• আজ- মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় মেডিকেল ভ্যালু ট্রাভেল খাতে জ্ঞান বিনিময়, কৌশলগত সহযোগিতার সেমিনার বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির প্রতিষ্ঠা বার্ষিকী পালন সাতক্ষীরায় শিশু ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদ্বন্ড সাতক্ষীরায় ৬৩০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালিগঞ্জে পুলিন বাবুর হাটখোলায় শান্তিপূর্ণভাবে ডিজেল বিক্রি শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে কলস নিয়ে দৌড়ে অংশ নিল দুই শতাধিক মানুষ সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় এক স্কুলছাত্রীর মৃত্যু সাতক্ষীরার কালিগঞ্জ এলজিইডির হিসাব রক্ষক মুস্তাফিজের ঘুষ বাণিজ্যের ভিডিও ভাইরাল কালিগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস

সাতক্ষীরায় আদর্শ শিক্ষক ফেডারেশনের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

রিপোর্টার: / ৮১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
পরে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ’র মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে শিক্ষক ফেডারেশনের পক্ষ থেকে শিক্ষকদের ৭ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো— এমপিওভুক্ত শিক্ষকদের ৪৫% বাড়ি ভাড়া প্রদান, শতভাগ (১০০%) উৎসব ভাতা বা বোনাস প্রদান, চিকিৎসা ভাতা ১৫০০ টাকায় উন্নীতকরণ, এবতেদায়ী মাদ্রাসা ও নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চাকরি এমপিওভুক্ত করা, শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ তহবিলসহ প্রাপ্য সকল সুবিধা প্রদান।

স্মারকলিপিতে আরও বলা হয়, স্বাধীনতার পর থেকে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রান্তিক জনগোষ্ঠীর সন্তানদের শিক্ষায় যুক্ত করতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু শিক্ষকরা বেতন-ভাতা ও সুবিধাবঞ্চিত থেকে বৈষম্যের শিকার হচ্ছেন। তাই অবিলম্বে এসব দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ আব্দুস সবুর, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুস জলিল, সহ-সভাপতি অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু, সহ-সভাপতি আধ্যাপক আব্দুল ওয়ারেছ, অধ্যক্ষ মাওঃ আহমদ আলী, আদর্শ শিক্ষক ফেডারেশনের উপজেলা ভিত্তিক দায়িত্বশীল- সদর উপজেলার অধ্যাপক বখতিয়ার উদ্দিন, কলারোয়া উপজেলার অধ্যাপক শাহজাহান কবির, দেবহাটা উপজেলার মাওঃ দেলোয়ার হোসেন, কালিগঞ্জ উপজেলার অধ্যাপক ড. মিজানুর রহমান, মাধ্যমিক বিদ্যালয়ের জেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি মাস্টার গোলাম কিবরিয়া প্রমুখ।

শিক্ষক নেতারা বলেন, “জাতি গঠনের কারিগরদের দাবিগুলো বাস্তবায়ন হলে শিক্ষা ব্যবস্থায় গতি আসবে এবং শিক্ষক সমাজের মর্যাদা আরও বৃদ্ধি পাবে।”

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ