
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। এসময় ব্রহ্মরাজপুর বাজার এলাকা রণক্ষেত্রে পরিনত হয়।
সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারে বুধবার (৯ সেপ্টেম্বর) বিকাল থেকে বিএনপি’র দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় উত্তেজিত নেতাকর্মীiv হাফিজুল ইসলাম ও রনি নামের দুই যুবককে মেম্বার লুৎফর রহমানের দোকানে ৩ঘন্টা অবরুদ্ধ করে রাখে। রাত আনুমানিক ১১টার দিকে সাতক্ষীরা সদর থানা পুলিশের সহায়তায় ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এস আই হাবিবুর রহমান তাদেরকে আটক করে।
এঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি মামলা হয়েছে। আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে মামলার তদন্ত কর্মকর্তা এস আই হাবিবুর রহমান নিশ্চিত করেছেন।