• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবসের র‍্যালি ও আলোচনা সভা

রিপোর্টার: / ১৯০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: “প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি ” প্রতিপাদ্যে ৩৪ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭ তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সাতক্ষীরার আয়োজনে বুধবার (৩ ডিসেম্বর) সকালে কালেক্টরেট চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সায়েদুর রহমান মৃধা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিষ্ণুপদ পাল।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শাহিনুর চৌধুরী, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামান, সমাজসেবা অফিসার (রেজিস্ট্রেশন) প্রবীর রায়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা. হাবিবুর রহমান, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম, দৃষ্টি প্রতিবন্ধী কেন্দ্রের কর্মকর্তা আব্দুস সামাদ, শিশু পরিবার কর্মকর্তা আয়েশা খাতুন, ধর্মীয় শিক্ষক হাফেজ মাওলানা ইউনুস আলী , সুশীলন এর উপ-পরিচালক জিএম মনিরুজ্জামান, নব দিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মোঃ বজলুর রহমানসহ বিভিন্ন প্রতিবন্ধী স্কুলের প্রতিনিধি ও এনজিও প্রতিনিধিবৃন্দ।

এ সময় দুইজন প্রতিবন্ধী শিশুকে ২টি হুইল চেয়ার, দুইজনকে ২ টি ওয়াকার এবং দুইজনকে ২টি স্মার্ট সাদাসড়ি বিতরণ করা হয়।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

 

 

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ