• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

সাতক্ষীরায় আব্দুল আলিমের মনোনয়ন দাবীতে সড়ক অবরোধ করে মশাল মিছিল

রিপোর্টার: / ১৬৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য আব্দুল আলিমকে বিএনপি’র মনোনয়নের দাবীতে সাতক্ষীরায় সড়ক অবরোধ করে মশাল মিছিল করে আলিম সমর্থকরা। বুধবার রাতে সাতক্ষীরা – খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় সড়ক অবরোধ করে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিএনপির নেতাকর্মীরা।

এসময় বক্তব্য রাখেন, লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, বিএনপির নেতা আতিয়ার রহমান, আবুল হাসান, ছাত্রদল নেতা আল আমিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম, বিএনপি নেতা ও ইউপি সদস্য তাজমিনুর রহমান টুটুল, ইসমাইল হোসেন নিরবসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও আলিম সমর্থকরা। এসময় চেয়ারম্যান আব্দুল আলিমের সমর্থনে সড়কের উপর দাড়িয়ে বিক্ষোভ করে।

এসময় আব্দুল আলিমের মনোনয়ন দাবীতে স্লোগান দেয় এবং নেতাকর্মীরা বলেন, বিগত দিনে যখনই হামলা মামলার স্বীকার হয়েছে তখনই আলিম চেয়ারম্যান আমাদের পাশে দাড়িয়েছে। তিনি ১৯৮৮ সাল থেকে তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন। তিনি টানা ১৯ বছর সদর উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে সৈরাচারের বিরুদ্ধে লড়েছেন। তাই এ আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার একমাত্র যোগ্যব্যক্তি আব্দুল আলিম।

মনোনয়ন না দিলে আরও বৃহৎ কর্মসূচির ঘোষণার অঙ্গিকার করেন আব্দুল আলিম সমর্থকরা।

এসময় খুলনা সাতক্ষীরা মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ