• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলা, মার্কিন কূটনীতিককে তলব ভারতের

সাতক্ষীরায় গৃহবধুকে নির্মমভাবে হত্যা

রিপোর্টার: / ১২৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় এক গৃহবধুকে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। ওই গৃহবধুর নাম বীথিকা রানী ঘোষ (৪৫) । সে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা কুলুপাড়া গ্রামের মৃত বিশ্বনাথ ঘোষের স্ত্রী।

 

বীথিকা রানী ঘোষকে মাথায় ও কপালে ইট দিয়ে আঘাত করে হত্যা করা হয়।

 

রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১২টায় পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

দুর্বৃত্তরা তার কপালে ও মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার পর মরদেহ পাশের পুকুরের পানিতে ফেলে দিয়ে পালিয়ে যায়। তার হাতে স্বর্ণের রুলি, গলার চেইন এবং কানের দুল নিয়ে গেছে। রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদুর রহমান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যার ঘটনা। বাদী পক্ষ এজহার দিচ্ছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ