• আজ- মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় মেডিকেল ভ্যালু ট্রাভেল খাতে জ্ঞান বিনিময়, কৌশলগত সহযোগিতার সেমিনার বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির প্রতিষ্ঠা বার্ষিকী পালন সাতক্ষীরায় শিশু ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদ্বন্ড সাতক্ষীরায় ৬৩০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালিগঞ্জে পুলিন বাবুর হাটখোলায় শান্তিপূর্ণভাবে ডিজেল বিক্রি শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে কলস নিয়ে দৌড়ে অংশ নিল দুই শতাধিক মানুষ সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় এক স্কুলছাত্রীর মৃত্যু সাতক্ষীরার কালিগঞ্জ এলজিইডির হিসাব রক্ষক মুস্তাফিজের ঘুষ বাণিজ্যের ভিডিও ভাইরাল কালিগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস

সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালী

রিপোর্টার: / ৮৮ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালী, আলোচনাসভা ও হেলমেট বিতরন অনুষ্ঠিত হয়েছে। বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের আয়োজনে বুধবার সকাল ১০টায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।

সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

এসময় বক্তব্য রাখেন, সড়ক ও জনপথ অধিদপ্তর সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনেয়ার পারভেজ, বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি শেখ আব্দুস সোবহান খোকন, ট্রাফিক পুলিশের পরিদর্শক শাহাবুদ্দিন মোল্লা, সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার জয়ন্ত সরকারসহ অন্যান্যরা।

সভায় বক্তারা বলেন, দুর্ঘটনা রোধে চালক ও পথচারীদের সচেতন হতে হবে। মোবাইলে কথা না বলার পাশাপাশি ক্লান্তি, অসুস্থতা বা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে। সড়ক দুর্ঘটনা রোধে স্থানীয়ভাবে চালক ও হেলপারদের প্রশিক্ষণের মাধ্যমে সড়ক নিরাপত্তা জোরদার করতে হবে। একই সাথে সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও সচেতনতামূলক ক্যাম্পেইনের ব্যবস্থা নিতে হবে।

বক্তারা এসময় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নিরাপদ সড়ক আন্দোলনের প্রশংসা করেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

আলোচনা সভা শেষে সেখানে দশজন চালকদের মাঝে হেলমেট বিতরণ করা হয়।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ ওমর ফারুক।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ