• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

সাতক্ষীরায় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে আলোচনা সভা

রিপোর্টার: / ১৪২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি : “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বেলা ১২টায় জেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) সহযোগিতায় এবং সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. এফএম মান্নান কবীর এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে র‌্যালির উদ্বোধন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সম্মানিত অতিথি বক্তব্য রাখেন মুকিত হাসান খান, সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. বদরুদ্দোজা প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ মশিউর রহমান।

বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ভেটেনারি অফিসার ডা. বিপ্লবজিৎ কর্মকার, অবসরপ্রাপ্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুর রাজ্জাক, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মনির হোসেন, কৃষিবিদ জাহিদুর রহমান, জেলা কৃষি প্রকৌশলী হারুন বিন হানিফ, জেলা ট্রেনিং অফিসার ডা. বিষ্ণুপদ বিশ্বাস, সদর উপজেলা সহকারী মৎস অফিসার মো. লুৎফর রহমান প্রমুখ।

আলোচনা সভা পূর্বে জেলা প্রাণিসম্পদ চত্বরে ৬টি ক্যাটাগরিতে স্থান পাওয়া ২২টি স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক সহ প্রানিসম্পদ অফিসের সম্প্রসারণ অফিসার ডা. মো. ইনামুল শেখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ