• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

সাতক্ষীরায় জামায়াত আমীরের আগমন উপলক্ষে সাংবাদিক সম্মেলন

রিপোর্টার: / ৯৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামী। রবিবার (২৫ জানুয়ারী) দুপুরে শহরের আল আমিন ট্রাস্টে জামায়াতের নিজস্ব কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা নায়েবে আমীর শেখ নূরুল হুদা, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুক, কর্মপরিষদ সদস্য এড.আজিজুল ইসলাম, অফিস সেক্রেটারী মাওলানা রুলুল আমিন, কর্মপরিষদ সদস্য নজরুল ইসলাম প্রমুখ।

সাংবাদিক সম্মেলনে ডা. শফিকুর রহমানের জনসভা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে করণীয় বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন দলটির নেতাকর্মীরা।

জামায়াত আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী সকাল ১১ টায় সাতক্ষীরা সরকারী বালক বিদ্যালয় মাঠে ১০ দলীয় জোটের নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

সমাবেশ সফল এবং সার্থক করতে জাতীর জাগ্রত সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা, আইন শৃঙ্খলায় নিয়োজিত সকলের সহযোগীতা, সর্বপরি সাতক্ষীরার আপমর জনগনের সার্বিক সহযোগীতা কামনা করেন তিনি। জেলা আমির আশার করে সমাবেশে দুই লাখের বেশি মানুষের জনসমাগম হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ