• আজ- সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

সাতক্ষীরায় জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে আগুন এবং সারাদেশে আ’লীগের নাশকতার বিরুদ্ধে অবস্থান কর্মসূচি

রিপোর্টার: / ১০৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে ফ্যাসিস্ট লীগ কর্তৃক আগুন এবং সারাদেশে আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি সাতক্ষীরা জেলা শাখা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১১টায় শহরের আল-বারাকা শপিং সেন্টারের সামনে উক্ত অবস্থান কর্মসুচি পালিত হয়।

জাতীয় নাগরিক পার্টি এনসিপির জেলার প্রধান সমন্বয়ক মোঃ কামরুজ্জামান বুলুর সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, এনসিপি জেলা সার্চ কমিটির সদস্য মোঃ আব্দুল্লাহ ও এনসিপির প্রতিনিধি পলাশ হোসেন, এনসিপির জেলা সদস্য শেখ আল ইমরান, মোঃ আব্দুস সবুর, শেখ আরিফুল ইসলাম প্রমুখ। সাতক্ষীরা জেলার এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এসময় সেখানে উপস্থিত ছিলেন।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, শহিদ সৃতিস্তম্ভে অগ্নিসন্ত্রাস আমরা মেনে নেব না। আমরা সব সময় রাজপথে থেকে ফ্যাসিস্ট লীগের সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করব। আওয়ামী লীগ নেত্রী ও তার নেতারা সব পালিয়েছে। আর তাদের কর্মীরা সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। লাঠি সোটা হাতে নিয়ে মাঠ মাঠে থেকে তাদেরকে গণপিটুনি দিয়ে প্রতিহত করতে হবে। বক্তারা এসময় সাতক্ষীরায় “জুলাই স্মৃতিস্তম্ভে যারা আগুন” দিয়েছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার আহ্বান জানান।

 

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ