• আজ- মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ
বিশ্ব বাবা দিবস উপলক্ষে বাবাকে নিয়ে লিখেছেন বিশিষ্ট সাংবাদিক মেহেদী আলী সুজয় সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে জীবন নাশের হুমকি দিলেন জামায়াত নেতা মুকুল তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের প্রাচীর এখন জনগণের মরণ ফাঁদ, ঘটতে পারে দূর্ঘটনা: জেলা প্রশাসকের কাছে আবেদন বহু বিবাহের নায়ক কলারোয়ার আসিফ ইকবাল এবার অসামাজিক কাজে জনতার হাতে আটক: অবশেষে মুক্তি ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল রাস্তায় ঘুমানো বেইরানভান্দ এখন ইরানের নায়ক খেলা শেষে ড্রেসিংরুমে নোট রেখে গেল ইরান, কী লেখা আছে তাতে?

সাতক্ষীরায় তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ গঠনে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই শীর্ষক আলোচনা

রিপোর্টার: / ৮৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ গঠনে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০১ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে সাতক্ষীরা জেলা তথ্য অফিসের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসু এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার।

তিনি বলেন, তরুণ প্রজন্মের জন্য মোবাইল আসক্তি সকল সাফল্য ও সফলতায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। উন্নত দেশ গড়তে হলে আমাদের একটি দক্ষ সুশিক্ষিত জাতি দরকার। এদেশ গড়তে হলে আগে আমাদের নিজেদেরকে গড়তে হবে। নিজেদের কিভাবে গড়ে তুলতে হবে তার জন্য একটি লক্ষ্য স্থির করা দরকার। নিজেকে আলোকিত মানুষ হিসেবে তৈরি করতে হবে। পরিবার থেকেই আগে দুর্নীতি বন্ধ করতে হবে। দুর্নীতির মূল উৎপাঠন করতে পারলেই দেশ ও জাতি উন্নত হবে। সব কিছুর জন্য সামাজিক সচেতনতা তৈরি করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ আবু হেনা মোস্তফা কামাল, জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ও সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, নির্বাহী ম্যাজিস্ট্রট ইশতিয়াক আহমেদ অপু, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপিকা আয়েশা সিদ্দিকা, মোহিনী তাবাচ্ছুম, কলেজের শিক্ষার্থী সুমাইয়া পারভীন প্রমুখ।

এ সময় সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের কর্মকর্তা মনিরুজ্জামান।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ