• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

সাতক্ষীরায় দই-মিষ্টির কারখানায় অভিযান: জরিমানা

রিপোর্টার: / ১৫২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

মো. মোকাররাম বিল্লাহ ইমন: সাতক্ষীরার সদর ও দেবহাটা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং ফ্রিজে মেয়াদোত্তীর্ণ বাসি খাবার রাখার অপরাধে দুটি মিষ্টান্ন ভাণ্ডারকে প্রশাসনিক ব্যবস্থায় মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলার শাঁখরা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসন ও দেবহাটা উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক সহায়তায় অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর।
অভিযান সূত্রে জানা যায়, সদর উপজেলার শাঁখরা বাজার এলাকায় অবস্থিত ‘বিশ্বাস মিষ্টান্ন ভাণ্ডার’ (স্বত্বাধিকারী দিলীপ ঘোষ)-এ বেশ কিছু গুরুতর অনিয়ম ধরা পড়ে। প্রতিষ্ঠানটিতে ফ্রিজে বিক্রয়ের উদ্দেশ্যে মেয়াদোত্তীর্ণ বাসি মিষ্টি সংরক্ষণ, দইয়ে মেয়াদের তারিখ না দেওয়া, জিলাপিতে ক্ষতিকর হাইড্রোজ ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি, নোংরা পেপারে খাবার বিতরণ এবং মূল্য তালিকা না টানানোর অপরাধ প্রমাণিত হয়। এসব কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়।
একই এলাকার দেবহাটা অংশে অবস্থিত ‘আল্লাহর দান মিষ্টান্ন ভাণ্ডার’ (স্বত্বাধিকারী মো. আমিনুর ইসলাম)-এ দৃশ্যমান স্থানে মিষ্টির মূল্য তালিকা প্রদর্শন না করা এবং দইয়ে মেয়াদ উল্লেখ না থাকার অপরাধে আইনটির ৩৮ ধারা অনুযায়ী ১,৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনায় সহায়তা করেন ডিস্ট্রিক্ট স্যানিটারি ইন্সপেক্টর রথীন্দ্রনাথ সরকার এবং সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্সের একটি চৌকশ দল।
অভিযান শেষে সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর বলেন, ভোক্তা স্বার্থ সুরক্ষায় এবং ভেজালমুক্ত খাদ্য সরবরাহ নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরণের তদারকি অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ