• আজ- বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

সাতক্ষীরায় নারী প্রশিক্ষণার্থীর মাঝে সেলাই মেশিন বিতরণ

রিপোর্টার: / ১০৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ২০ জন প্রশিক্ষণপ্রাপ্ত দুঃস্থ ও মেধাবী নারী প্রশিক্ষণার্থীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেলাই বিতরণের আয়োজন করা হয়।

মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক নাজমুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।

উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক ইসমত আরা, সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরার প্রতিনিধি ফাতেমা খাতুনসহ মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার বিভিন্ন ট্রেডের প্রশিক্ষকবৃন্দ।

এসময় বক্তারা বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা যেন তাদের অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে সমাজে দৃষ্টান্ত স্থাপন করতে পারে সে লক্ষ্যে সরকার সর্বাত্মক সহায়তা দিচ্ছে।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন সাতক্ষীরা জেলা প্রশাসন।

উল্লেখ, ৩৯ ও ৪০ ব্যাজের ২০০ প্রশিক্ষানার্থীর মধ্যে যাচাই বাছাই শেষে ২০ জনের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ