• আজ- শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরার শ্যামপুরে নারী, শান্তি ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ইয়ামাল, দাম কত জনমনে প্রশ্ন: হাদি হত্যার মাস্টারমাইন্ড কে মমতার বক্তব্যে তোলপাড় ৫ প্রভাবশালী আলেমসহ ২০ শিয়া অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করল বাহরাইন সাতক্ষীরা জেলা আ. লীগের সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান গ্রেপ্তার সাতক্ষীরায় ধুলিহরে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি: চরম দুর্ভোগে পথচারী ও যানবাহন চালকরা কালিগঞ্জে জমি বিরোধে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

সাতক্ষীরায় নার্সিং ভর্তি পরীক্ষা খারাপ হওয়ায় মায়ের বকুনিতে ছাত্রীর আত্মহত্যা

রিপোর্টার: / ১৫৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: নার্সিং ভর্তি পরীক্ষা খারাপ হওয়ায় মায়ের বকুনিতে অভিমান করে সাতক্ষীরা শহরে আমেনা খাতুন (২০) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সাতক্ষীরা শহরের কাটিয়া দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সরকারি নার্সিং ভর্তি পরীক্ষায় ২৭ ফেব্রুয়ারি অংশ নেন আমেনা খাতুন। পরীক্ষা আশানুরূপ না হওয়ায় বাড়ি ফিরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এ নিয়ে রাতে তার মা বকাবকি করেন। ধারণা করা হচ্ছে, সেই অভিমান থেকেই তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।

 

স্থানীয়রা জানান, পারিবারিক কিছু কলহও ছিল। এছাড়া আমেনার বিয়ে হয়েছিল বলে এলাকাবাসী জানিয়েছেন।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ