• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

সাতক্ষীরায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

রিপোর্টার: / ১৬২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: পরিবার কল্যাণ পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারী এবং পরিবার পরিকল্পনা পরিদর্শকদের নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নসহ ৫ দফা দাবির প্রেক্ষিতে সাতক্ষীরায় কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে জেলা পরিবার পরিকল্পনা ভবন প্রাঙ্গণে এ কর্মসূচিতে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের মাঠপর্যায়ের কর্মীরা অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা মাঠপর্যায়ে জনস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিত করতে দায়িত্ব পালন করলেও এখনো সন্তোষজনক পদোন্নতি কাঠামো, বেতন গ্রেড সমন্বয়সহ ন্যায্য দাবিগুলো পূরণ হয়নি।

বক্তারা আরও বলেন, পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও গতিশীল করতে মাঠপর্যায়ের কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন না হওয়ায় কর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। দ্রুত নির্দেশনা না দেয়া হলে আন্দোলন আরও বিস্তৃত হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। পরে তারা দাবি বাস্তবায়নের লক্ষ্যে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন।

কর্মসূচির আয়োজকরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে এবং ধাপে ধাপে কর্মসূচি জোরদার করা হবে। উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ কবিরুল ইসলাম, অছিকুর রহমান, মেহেদী হাসান, মোতাহার হোসেন, অমল কুমার পাল, আবুল হাসান, মনিরুল ইসলাম, বিধান চন্দ্র মজুমদার, তবিবার রহমান, সরদার মেহেদী হাসান, সদর উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শকা শাহানারা খাতুন, মাহমুদা সুলতানা,অন্তরা আফরোজ, এফ ডব্লিউ এ সাহানাজ পারভীন, খাদিজাতুল কুবরা, তাহমিনা খাতুন, শাহানুর বেগম সহ ১৪ টা ইউনিয়নের পরিদর্শক ও এফ ডব্লিউ এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ