• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে ৪ পলাতক আসামি গ্রেফতার

রিপোর্টার: / ১৭২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

জি এম আমিনুল হক: সাতক্ষীরা সদর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার পলাতক ৪ জন আসামিকে গ্রেফতার করেছে। সোমবার (৩০ ডিসেম্বর) দিনব্যাপী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আইনের আওতায় আনা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম এর দিক-নির্দেশনায় এবং সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাসুদুর রহমান পিপিএম-এর সার্বিক নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। থানার এসআই ও এএসআইসহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালায়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন— আগরদাড়ি মাজেরপাড়া গ্রামের মৃত সাদেক আলী দালালের ছেলে ছাকাওয়াত উল্লাহ (৫৫), রইচপুর গ্রামের মৃত মালেক সরদারের ছেলে মোঃ মোতাহার (৪৮), কামালনগর এলাকার মোবারক হাজীর ছেলে ফারুক হোসেন (৩৫) এবং রইচপুর গ্রামের লোকমান সরদারের ছেলে মোঃ মনিরুল ইসলাম।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাসুদুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারের পর বিধি মোতাবেক সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামিদের পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন যে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং পলাতক আসামিদের ধরতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অপরাধ দমনে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলেও তিনি সংবাদমাধ্যমকে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ