• আজ- শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরার শ্যামপুরে নারী, শান্তি ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ইয়ামাল, দাম কত জনমনে প্রশ্ন: হাদি হত্যার মাস্টারমাইন্ড কে মমতার বক্তব্যে তোলপাড় ৫ প্রভাবশালী আলেমসহ ২০ শিয়া অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করল বাহরাইন সাতক্ষীরা জেলা আ. লীগের সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান গ্রেপ্তার সাতক্ষীরায় ধুলিহরে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি: চরম দুর্ভোগে পথচারী ও যানবাহন চালকরা কালিগঞ্জে জমি বিরোধে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় মামলা: গ্রেপ্তার-৩

রিপোর্টার: / ২১২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

জি এম আমিনুল হক: সাতক্ষীরা সদর উপজেলার ব্রক্ষরাজপুর পুলিশ ফাঁড়িতে হামলা মামলায় ৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর (সানাপাড়া) এর মৃত ইমান আলীর ছেলে রহমত (৪৩), একই গ্রামের মোঃ ফয়েজ আলীর ছেলে মোঃ আশিকুজ্জামান (২৫) এবং মোঃ জিহাদ আলীর ছেলে মোঃ ইমদাদুল ইসলাম (২৭)।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাসুদুর রহমান জানান, সাতক্ষীরা সদরের নেহালপুর এলাকার হাজীখালী গেট হতে শালিখাডাঙ্গা পর্যন্ত নদীর বাম ও ডান তীর হতে অবৈধভাবে মাটি বালু সংগ্রহ করছে আসামীরা।

পরবর্তীতে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড এর উপ-সহকারী প্রকৌশলী মোঃ লিয়াকত আলী নিয়োজিত প্রতিনিধিকে ঘটনাস্থলে পাঠালে তাকে আসামীরা হুমকি-ধামকি প্রদান করে। বিষয়টি বাদীকে অবহিত করলে বাদী তাৎক্ষণিকভাবে ব্রহ্মরাজপুর ক্যাম্প ইনচার্জকে মৌখিকভাবে অবহিত করেন। ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পের অফিসার ফোর্সসহ ২৪ ডিসেম্বর সকাল অনুমান ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছে একটি মাটি ভর্তি ট্রলিসহ আসামী কেসমত আলীকে আটক করে ক্যাম্পে নিয়ে আসেন।

অন্যান্য আসামীরা এই সংবাদ পেয়ে সকাল সাড়ে ৯ টার দিকে সাতক্ষীরার ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পে হাজির হয়ে মাটির ট্রলি ও আসামী কিসমত আলীকে ছিনিয়ে নিয়ে যায়।

ওসি মুহাঃ মাসুদুর রহমান আরো জানান, সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক দিক-নির্দেশনায় তার নেতৃত্বে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এসআই মোঃ সাইদুল ইসলামসহ সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে সরকার কাজে বাধা প্রদান করায় মামলার এজাহার নামীয় তিনজন আসামীকে গ্রেপ্তার করা হয় এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় অবশিষ্ট ইউসুফ ও  মোশাররফ হোসেন নামক ২জনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ