• আজ- সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সর্বশেষ
বিশ্ব বাবা দিবস উপলক্ষে বাবাকে নিয়ে লিখেছেন বিশিষ্ট সাংবাদিক মেহেদী আলী সুজয় সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে জীবন নাশের হুমকি দিলেন জামায়াত নেতা মুকুল তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের প্রাচীর এখন জনগণের মরণ ফাঁদ, ঘটতে পারে দূর্ঘটনা: জেলা প্রশাসকের কাছে আবেদন বহু বিবাহের নায়ক কলারোয়ার আসিফ ইকবাল এবার অসামাজিক কাজে জনতার হাতে আটক: অবশেষে মুক্তি ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল রাস্তায় ঘুমানো বেইরানভান্দ এখন ইরানের নায়ক খেলা শেষে ড্রেসিংরুমে নোট রেখে গেল ইরান, কী লেখা আছে তাতে?

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে ১১শ ২৯ পদ শূন্য: কার্যক্রম ব্যাহত

রিপোর্টার: / ১৫২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

আব্দুর রহমান: সাতক্ষীরার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পদে ব্যাপক শূন্যতা তৈরি হয়েছে। জেলার ১ হাজার ৯৫টি বিদ্যালয়ের মধ্যে প্রধান শিক্ষকের ১০৪টি পদ খালি। বর্তমানে দায়িত্ব পালন করছেন ৯৯১ জন প্রধান শিক্ষক। এতে বিদ্যালয়গুলোর পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, সহকারী শিক্ষকের অনুমোদিত পদ ৫ হাজার ৯৯৭টি। এর মধ্যে কর্মরত ৫ হাজার ৫৯৫ জন, শূন্য ৪০২টি। পাশাপাশি দপ্তরি কাম প্রহরীর ৬২৩টি পদও খালি রয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, শূন্যপদ দ্রুত পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

নিয়োগ সম্পন্ন হলে বিদ্যালয়গুলোতে পাঠদানের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার আশা করা হচ্ছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন, “শূন্যপদ পূরণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সীমিত জনবল নিয়েই শিক্ষার মান ধরে রাখতে চেষ্টা চলছে।”

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ