• আজ- সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

সাতক্ষীরায় ফায়ার ফাইটিং ম্যানেজমেন্ট ট্রেনিং ও মহড়া

রিপোর্টার: / ১৭২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
module: a; hw-remosaic: 0; touch: (0.82222223, 0.82222223); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 4945; AI_Scene: (-1, -1); aec_lux: 141.73761; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~25: 0.0;

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ফায়ার ফাইটিং ম্যানেজমেন্ট ট্রেনিং ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সরকারি কলেজের আয়োজনে সোমবার সকালে সরকারি কলেজ প্রাঙ্গনে উক্ত ফায়ার ফাইটিং ম্যানেজমেন্ট ট্রেনিং ও মহড়া অনুষ্ঠিত হয়।

এতে সুন্দরবন রেজিমেন্টে ২১ বিএনসিসি ব্যাটেলিয়ন, সাতক্ষীরা সরকারি কলেজ, সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজ, বাবুলিয়া জি.এস মাধ্যমিক বিদ্যালয়ের ক্যাডেটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪ শতাধিক ছাত্র-ছাত্রীরা উক্ত ট্রেনিং ও মহড়ায় অংশগ্রহণ করে।

ফায়ার ফাইটিং ম্যানেজমেন্ট ট্রেনিং ও মহড়ায় এ সময় সেখানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম, সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা, প্লাটুন কমান্ডার বিএনসিসি ও সেকেন্ড লেঃ মোঃ ছানোয়ার হোসেন, সামরিক প্রশিক্ষক কর্পোরাল মোঃ রাশেদ হোসেন, সিইউও মোঃ জাকারিয়া ফাহাদ্দিছ প্রমুখ।

ট্রেনিং ও মহড়া থেকে সাধারণ ছাত্র-ছাত্রীদেরকে কিভাবে দুর্যোগকালীন সময়ে বাসা বাড়িতে আগুন লাগলে তা কিভাবে নিভাতে হয় এবং সম্প্রতি সময়ে ভূমিকম্প থেকে মানুষ কিভাবে রক্ষা পাবে তাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয় ও মহড়া প্রদর্শন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ