• আজ- সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

সাতক্ষীরায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া মাহফিল

রিপোর্টার: / ১০৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: গণতন্ত্রের আপোষহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে সাতক্ষীরায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে শহরের লেক ভিউ কনভেনশন সেন্টারে দোয়া মাহফিলের আয়োজন করেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক নির্বাহী সদস্য ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাসিম ফারুক খান মিঠু।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী বিএনপি নেতা আব্দুর রউফ, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, সাবেক সহ সমন্বয়ক ফরিদ উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক এড. কামরুজ্জামান ভুট্টো, সাধারন সম্পাদক শফিুজ্জামান সজিব, বিএনপি নেতা গোলাম ফারুক বাবু, জেলা কৃষক দলের আহবায়ক সালাউদ্দিন লিটন, জেলা মৎসজীবি দলের সাধারণ সম্পাদক মাহমুদুল হক, জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম বুলবুল প্রমুখ।

এসময় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মী, আলেম ওলামাগণ ও সাধান মানুষ উক্ত দোয়া মাহফিলে অংশ নেন।

বিএনপি নেতা নাসিম ফারুক খান মিঠু বলেন, দেশের জন্য নিবেদিতপ্রাণ ও আপোষহীন নেত্রী খালেদা জিয়ার সুস্থতা আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। তিনি দেশের মানুষ ও গণতন্ত্রের জন্য যে ত্যাগ ও অবদান রেখেছেন, তা চিরস্মরণীয়।

তিনি আরো বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে সর্বজন স্বীকৃত এই সম্মানী ব্যক্তির খুবই প্রয়োজন। আমরা তার দ্রুত আরোগ্য এবং দীর্ঘায়ু কামনা করছি।

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কামালনগর জামে মসজিদের ইমাম মুফতী ইয়াসিন আলম খান।

তিনি দেশের সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনাসহ পুনরায় তিনি যাতে দেশের জনসেবায় অবতীর্ণ হতে পারেন সে জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানান।

এছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করেও দোয়া করেন।
পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা এবং সার্বিক কল্যাণের দোয়া করেন।

দোয়ানুষ্ঠান শেষে কোরআনের হাফেজ, এতিম ও দুস্থ অসহায়দের মাঝে খাবার বিতরন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ