• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

সাতক্ষীরায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

রিপোর্টার: / ১১৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার (২৩ নভেম্বর) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার।

সভায় বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম, সাতক্ষীরা পরিষদের প্রধান নির্বাহি মাহফুজুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপীসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সভায় অংশগ্রহণকারীরা নিজ নিজ দপ্তরের কার্যক্রম, চাহিদা ও সমস্যা তুলে ধরে সমাধানের প্রস্তাব দেন।

সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম এসময় বলেন, উন্নয়ন ও আইনশৃঙ্খলা সমানতালে এগিয়ে নিতে সব দপ্তরের সমন্বিত উদ্যোগ জরুরি। জনগণের সেবা নিশ্চিত করতে মাঠপ্রশাসনকে আরও গতিশীল হতে হবে। তিনি সাইবার নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা ও সেবা প্রদান পদ্ধতি উন্নত করার কথা উল্লেখ করেন।

জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার বলেন, জনসেবামুখী সব কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

সভা শেষে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার ও দ্রুত সেবা নিশ্চিত করতে কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়।

 

 

 

 

 

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ