• আজ- রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ
দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতাকে বহিষ্কার কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী

সাতক্ষীরার একটি নিউজ পোর্টালের বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ

রিপোর্টার: / ১১৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:  সাতক্ষীরায় অনিবন্ধিত নিউজ পোর্টালে  মিথ্যা ও বানোয়াট প্রোপাগাণ্ডার বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারী) বিকাল সাড়ে ৩টায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তার এর মাধ্যমে কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম ওই অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নিৰ্বাচনে বিএনপির মনোনীত ধানেরশীষের প্রার্থী হিসেবে আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দীন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, একটি নিউজ পোর্টালে সম্পূর্ণ পরিকল্পিতভাবে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে ক্ষতিসাধন করার অপচেষ্টা চালিয়ে আসছে।

এছাড়াও একটি রাজনীতিক দলের প্রার্থীর কর্মী সমর্থকের একাধিক ফেসবুক পেজ ও আইডি থেকে ধানেরশীষের প্রার্থীর বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ রূপে নিৰ্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এই ধরনের অপপ্রচার করে ভোটারদের বিভ্রান্ত করছে এবং একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নিৰ্বাচনী পরিবেশ ব্যাহত করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এসব তথ্য যাচাই না করে অসত্য এবং প্রার্থীর সম্মান ও ভাবমূর্তির মারাত্মক ক্ষতি করছে। ধানেরশীষের প্রার্থী আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দীন এই জনপদের সাবেক সফল সংসদ সদস্য হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছিলেন।

এমতাবস্থায়, নির্বাচন কমিশনের নির্দেশনা ও নিৰ্বাচনী আচরণবিধি অনুযায়ী উক্ত ফেসবুক পেজ/ আইডির বিরুদ্ধে দ্রুত তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অপপ্রচার বন্ধে নির্দেশনা প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। একই সাথে দ্রুত পদক্ষেপ একটি সুষ্ঠু নিৰ্বাচনী পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ