• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সর্বশেষ
আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলা, মার্কিন কূটনীতিককে তলব ভারতের হরমুজে দুই জাহাজে ইরানের হামলা সুন্দরবনের উপকূলে নদীপথে বিএসএফ’র পুশইন চেষ্টা: রুখে দিল বিজিবি

সাতক্ষীরায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

রিপোর্টার: / ৩৪২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ গ্রেড বাস্তবায়নের দাবিতে দুই ঘন্টা কর্মবিরতি পালন করেছে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কমরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। রবিবার সকাল ৯টা হতে বেলা ১১টা পর্যন্ত সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ কর্মবিরতি পালন করেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে বক্তব্য রাখেন সদর হাসপাতালের ল্যাব ইনচার্জ আব্দুর রহমান, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট গোলাম কিবরিয়া, ইসলামী ব্যাংক হাসপাতালের সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট রব্বুল হাসান, এসডি হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্ট শামীম হোসেন, মাথাতাব উদ্দিন মেমোরিয়াল ক্লিনিকের মেডিকেল টেকনোলজিস্ট লুৎফুর রহমান মুন্না, আনোয়ারা মেমোরিয়াল ক্লিনিকের ল্যাব ইনচার্জ তুষার, আসাদুজ্জামান, মেডিকেল টেকনোলজিস্ট নাজমুল হোসেন প্রমুখ।

নেতৃবৃন্দ বক্তারা বলেন, বাংলাদেশের সকল ডিপ্লোমাধারীরা দশম গ্রেড হলেও শুধুমাত্র মেডিকেল টেকনোলজিষ্ট ও ফার্মাসিস্টরা ১১ গ্রেড রয়ে গেছে। এই দশম গ্রেড তাদের দাবি নয় এটি তাদের অধিকার।

বক্তারা আরও বলেন, আজ দুই ঘন্টা কর্মবিরতি পালন করা হচ্ছে। আমাদের দাবি বাস্তবায়নে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছি। দাবি মানতে তালবাহান করা হলে আগামী ৩ ডিসেম্বর অর্ধদিবস ও ৪ ডিসেম্বর কমপ্লিট শার্টডাউন পালন করা হবে বলে হুশিয়ারী দেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

 

 

 

 

 

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ