• আজ- শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরার শ্যামপুরে নারী, শান্তি ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ইয়ামাল, দাম কত জনমনে প্রশ্ন: হাদি হত্যার মাস্টারমাইন্ড কে মমতার বক্তব্যে তোলপাড় ৫ প্রভাবশালী আলেমসহ ২০ শিয়া অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করল বাহরাইন সাতক্ষীরা জেলা আ. লীগের সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান গ্রেপ্তার সাতক্ষীরায় ধুলিহরে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি: চরম দুর্ভোগে পথচারী ও যানবাহন চালকরা কালিগঞ্জে জমি বিরোধে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

সাতক্ষীরায় কৃষি অফিসের ফ্রি বিতরণের ম‍্যাশিন ব‍্যবসায়ীকে দেওয়ার অভিযোগ

রিপোর্টার: / ৭৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
oplus_1024

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা কৃষি অফিসের সূর্যমূখী ম‍্যাশিন প্রকৃত কৃষকদের মাঝে ফ্রি বিতরণ না করে, ব‍্যবসায়ীকে দেওয়ায় এক ভুক্তভোগী কৃষক কৃষি মন্ত্রালয়সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।

ওই অভিযোগকারীর নাম আব্দুস সালাম। তিনি সাতক্ষীরা সদর উপজেলার যোগীরাজপুর গ্রামের বাসিন্দা।

লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার যোগীরাজপুর গ্রামের একজন সূর্যমুখী চাষী হিসাবে দীর্ঘদিন ধরে সফলতার সাথে কৃষিখেত্রে অবদান রেখেছে। তারই ফলশ্রুতিতে কৃষি মন্ত্রণালয় থেকে কৃষকদের জন্য বিনামূল্যে সূর্যমূখী দানা মাড়াই করার জন্য একটি ম‍্যাশিন প্রদান করা হয়। যার মূল্য ৮ লক্ষ টাকা ।

কিন্তু ওই ম‍্যাশিন প্রকৃত চাষীদের না দিয়ে একজন ব‍্যাবসায়িকে দেয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তিনি অভিযোগে আরো উল্লেখ করেন যে, প্রকৃত চাষীকে দেওয়ার জন্য আব্দুস সালাম কৃষি মন্ত্রণালয় ও সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সাতক্ষীরা কৃষি খামার বাড়ি অফিসে লিখিত অভিযোগ করেন।

তিনি আরো বলেন, আব্দুল হান্নান কৃষক না হয়েও সরকারি ম‍্যাশিন নিয়ে, নিজে ব‍্যবহার না করে অন্যের নিকট ভাড়া দিয়ে ব‍্যবসা করছে। এতে করে প্রকৃত কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। উক্ত ম‍্যাশিন যাতে কৃষকদের কল‍্যাণে আসে সেজন্য তদন্ত পূর্বক প্রকৃত কৃষকদের দেওয়ার অনুরোধ করেছেন।

এবিষয়ে সাতক্ষীরা সদর উপজেলা কৃবিদ অফিসার মনির হোসেন এ প্রতিবেককে বলেন, কয়েক বছর আগে ওই ম‍্যাশিন কৃষিমন্ত্রালয় থেকে একটি প্রকল্পের মাধ্যমে অনুমোদন দেওয়া হয়। কিন্তু ওই ম‍্যাশিন কেউ ব‍্যাক্তিগত ভাবে পাবে না। এটা হচ্ছে মাগুরা সূর্যমূখী গ্রুপের আওতায় থাকবে এবং এই গ্রুপে ২৫ জন কৃষক আছে। তার মধ্যে ৫ জন গ্রুপ পরিচালনা করবে এবং সকলের সিদ্ধান্ত অনুযায়ী ওই ম‍্যাশিন কে ব‍্যবহার করবে সেটা তারাই সিদ্ধান্ত নিবে।

সাতক্ষীরা খামার বাড়ির উপপরিচালক সাইফুল ইসলাম বলেন, কৃষকদের জন্য যা বরাদ্দ আছে এবং নিয়ম অনুযায়ী বিতরণ করা হয়। আর এর ব‍্যাত্তায় কেউ কিছু করে তা হবে আইন পরিপন্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ