• আজ- শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরার শ্যামপুরে নারী, শান্তি ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ইয়ামাল, দাম কত জনমনে প্রশ্ন: হাদি হত্যার মাস্টারমাইন্ড কে মমতার বক্তব্যে তোলপাড় ৫ প্রভাবশালী আলেমসহ ২০ শিয়া অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করল বাহরাইন সাতক্ষীরা জেলা আ. লীগের সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান গ্রেপ্তার সাতক্ষীরায় ধুলিহরে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি: চরম দুর্ভোগে পথচারী ও যানবাহন চালকরা কালিগঞ্জে জমি বিরোধে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

সাতক্ষীরার আলিপুর ইউপি চেয়ারম্যানের পদ থেকে আব্দুর রউফের পদত্যাগ

রিপোর্টার: / ১২৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী এবং সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব আব্দুর রউফ আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন।

স্থানীয় সূত্র জানায়, তিনি জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য নির্বাচনী বিধি মেনে চেয়ারম্যান পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। পদত্যাগের পর আলিপুর ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মাধ্যমে পরিচালিত হবে।

আব্দুর রউফ বলেন, “জনগণের প্রত্যাশা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অংশ হিসেবে আমি জাতীয় নির্বাচনে অংশ নিতে চাই। এজন্য আইন অনুযায়ী চেয়ারম্যান পদ ছেড়ে দিয়েছি।”

উল্লেখ্য, আব্দুর রউফ দীর্ঘদিন ধরে আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে তার সক্রিয় ভূমিকা রয়েছে। পদত্যাগের খবরে আলিপুর ইউনিয়নসহ আশপাশের এলাকায় রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ