• আজ- শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সর্বশেষ
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সোয়াল বস্তুনিষ্ঠু এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশনের কারনেই দেশের শীর্ষ গণমাধ্যম সময় টিভি- সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তারা সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির সাধারণ জ্ঞান প্রতিযোগিতা স্বামীর কাছ থেকে গৃহবধূকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ, যেন মধ্যযুগীয় বর্বরতার প্রতিচ্ছবি চিন্ময়ের মুক্তির বিষয়ে যা বললেন সংস্কৃতিমন্ত্রী রাষ্ট্রপতি হওয়ার প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল বাংলাদেশ অলআউট, ২৬ রানে জিতল নিউজিল্যান্ড ইরান ও যুক্তরাষ্ট্রকে শান্তি আলোচনায় বসানোর নেপথ্যে কে, জানা গেল হরমুজ প্রণালি খোলার লক্ষ্যে প্যারিস সম্মেলনে পৌঁছালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘১০টি যুদ্ধ বন্ধ করার’ দাবি, যাচাই করে যা পেল বিবিসি

সাতক্ষীরার আশাশুনিতে কবরস্থানের জমি দখলকালে বাঁধা দেওয়ায় হামলায় আহত তিন ভাই

রিপোর্টার: / ১৭৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: কবরস্থানের জমি নিয়ে বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় আহত হয়েছে ৩ ভাই। ঘটনাটি ঘটেছে বুধবার (১৫ অক্টোবর) বিকালে সাতক্ষীরা আশাশুনি উপজেলার বুধহাটা পূর্বপাড়া জামে মসজিদের সামনে। হামলায় আহতদের মধ্যে আব্দুল মালেক মালির অবস্থা সংকটাপন্ন। শুক্রবার সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য আশাশুনি হাসপাতাল থেকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র জানায়, আশাশুনি উপজেলার বুধহাটা পূর্বপাড়া জামে মসজিদের পাশে দীর্ঘ দিনের পারিবারিক কবরস্থান এর জমি দখলে বাঁধা দেওয়ায় ভাই, ভাইপো ও তাদের ভাড়া করা লাঠিয়ালদের হামলার শিকার হয় মৃত আব্দুল করিম গাজীর তিন ছেলে আব্দুল মালেক মালি, অব: সার্জন আলী আকবার ও আবু বক্কর।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন মৃত আব্দুল করিম গাজীর ছেলে আব্দুল মালেক মালি জানান, আমাদের পারিবারিক কবরস্থানে কমপক্ষে ১০ জনের কবর আছে। পারিবারিক কবরস্থানটি দীর্ঘ দিনের। কবরস্থানের একাংশের জমিতে কু-নজর পড়ে আমার ভাই আলেক গাজীর। সে তার দুই ছেলে ইলিয়াস, একলাসুর ও বহিরাগত সন্ত্রাসীদের সাথে নিয়ে জমি দখল নিতে বিভিন্ন প্রকার গাছ লাগাতে থাকে। আমরা অন্য ভাইয়েরা নিষেধ করলে আমাদের উপর হামলা করে। এসময় ধারালো দা’সহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। আমাকে ধারালো গাছি দা দিয়ে মাথায় আঘাত করলে আমি মাটিতে লুটিয়ে পড়ি। অন্য ভাইদেরও বেধড়ক মারপিট করে সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা আমাদের হাসপাতালে ভর্তি করে।

স্থানীয়রা জানান, আলেক গাজী ও তার দুই ছেলে ইলিয়াস, একলাসুর আগে আওয়ামীলীগের রাজনীতি করলেও বর্তমানে তারা অন্য একটি রাজনৈতিক দলের নেতা। এরা এলাকায় সুদের ব্যবসা এবং সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত।

এদিকে হামলাকারীরা ঘটনার দিনের বিষয়ে মুখ খুলতে রাজি না হলেও তারা বলেন, আমরা কোন অপরাধের সাথে জড়িত না।

এব্যাপারে এলাকার জনসাধারন ও ভূক্তভোগী পরিবার আলেক গাজী ও তার বাহিনীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ, প্রশাসন এবং আদালতের হস্তক্ষেপ কামনা করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ