• আজ- রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

সাতক্ষীরার আশাশুনিতে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি বিক্রির অভিযোগে ৩ জনের কারাদ্বন্ড

রিপোর্টার: / ৯৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধভাবে বেতনা নদীর তীরের মাটি কেটে বিক্রি করার অভিযোগে ৩ জনের প্রত্যেকের এক মাস করে মোট তিন মাস কারাদ্বন্ড প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার কুল্লা ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন, ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দ্দার।

সাজাপ্রাপ্ত আসামীরা হলেন, কলারোয়া উপজেলার কেরালকাতা গ্রামের হাফিজুল ইসলামের ছেলে উজ্জল হোসেন, আশাশুনি উপজেলার বুধহাটা এলাকার আইয়ুব আলীর ছেলে হাসান ও মাটিকাটা এসকেভেটারের (বেকু মেশিন) মালিক টাঙ্গাইলের বেতুনলোহলিয়া গ্রামের সরোয়াদ্দী মোড়লের ছেলে আইউব মোড়ল।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জুয়ার্দ্দার জানান, আশাশুনি উপজেলার কুল্লা ইউনিয়নের গুনাকরকাটি ব্রীজ সংলগ্ন বেতনা নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কেটে তা বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে অভিযান পরিচালনা করেন।

এসময় সেখান থেকে উজ্জল, হাসান ও আইউব মোড়ল নামের ওই ৩ জনকে হাতেনাতে আটক করা হয়। পরে সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে প্রত্যেকের এক মাস করে মোট তিন মাস কারাদ্বন্ড প্রদান করা হয়।

এসময় তারা জরিমানার টাকা পরিশোধে সক্ষম না হওয়ায় বিজ্ঞ আদালত প্রত্যেককে এক মাস করে কারাদ্বন্ড প্রদান করেন। পরে সাজাপ্রাপ্ত আসামীদের আশাশুনি থানায় সোপর্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ