• আজ- শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরার শ্যামপুরে নারী, শান্তি ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ইয়ামাল, দাম কত জনমনে প্রশ্ন: হাদি হত্যার মাস্টারমাইন্ড কে মমতার বক্তব্যে তোলপাড় ৫ প্রভাবশালী আলেমসহ ২০ শিয়া অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করল বাহরাইন সাতক্ষীরা জেলা আ. লীগের সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান গ্রেপ্তার সাতক্ষীরায় ধুলিহরে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি: চরম দুর্ভোগে পথচারী ও যানবাহন চালকরা কালিগঞ্জে জমি বিরোধে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

সাতক্ষীরায় উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা

রিপোর্টার: / ৫৫ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা- ২ (সদর-দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এমপি বলেন, আমি কোন চাওয়া ও পাওয়ার জন্য এখানে আসিনি। আমার যা কিছু আছে তা গরীব ও দুস্থদের মাঝে বিলিয়ে দিয়েছি। আমি দলকানা না। সাতক্ষীরার প্রতিটা মানুষের অধীকার আদায়ের জন্য কাজ করে যাব। আপনারা যারা প্রশাসনের বিভিন্ন বিভাগ পরিচালনা করেন আপনাদের সহানুভূতি, সহযোগীতা চাই। তিনি মাদক নির্মূলে সকলের একান্তিক প্রচেষ্টায় সামাজিক আন্দোলন গড়ে তুলার আহবান জানান।

এমপি মুহাদ্দিস আব্দুল খালেক আরো বলেন, একটি সুন্দর ও মডেল সাতক্ষীরা গড়ে তুলতে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রচেষ্টা, সন্ত্রাস ও চাদাঁবাজ মুক্ত পরিবেশ এবং পরিকল্পিত অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। জেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং স্থানীয় জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে সাতক্ষীরাকে একটি উন্নত ও সুন্দর জেলায় রূপান্তর করা সম্ভব।

বুধবার (২৫ ফেব্রুয়ারী) দুপুর ১২ টায় উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভায় এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্তের সভাপতিত্বে ও এসিল্যান্ড মো: বদরুদ্দোজার সঞ্চালনায় মতবিনিময় সভায় ওসি তদন্ত শফিকুল ইসলাম, কৃষি অফিসার মনির হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকতা শরিফুল ইসলাম, শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ চেয়ারম্যান বক্তব্য রাখেন।

উক্ত আলোচনায় অংশ নিয়ে জেলার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন ও নিরাশনে কার্যকরী পদক্ষেপের উপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মুফতি আখতারুজ্জামান, শিক্ষাবিদ অধ্যাপক ওমর ফারুক, হাবিবুর রহমান, মাওলানা আব্দুন সবুর, সাবেক কাউন্সিলর ফখরুল হাসান লাভলু, সাংবাদিক আবু সাইদ বিশ্বাস প্রমুখ। এসময় প্রশানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশিল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

উপজেলা সমাজ সেবা কর্মকতা শরিফুল ইসলাম সমাজ সেবা অফিসের একাডেমিক ভবন নির্মান, শিশুপার্কের সংস্কার, উপজেলা কমপ্লেক্স নির্মান, যানজট নিরাশন, হলুদ সাংবাদিকতা রোধসহ ফুটপথ দখল মুক্ত করতে সংসদ সদস্যের আশু হস্তক্ষেপ কামনা করেন।

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠতি উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভা শুরু থেকে শেষ পর্যন্ত ছিল প্রানবন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ