• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সর্বশেষ
আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলা, মার্কিন কূটনীতিককে তলব ভারতের হরমুজে দুই জাহাজে ইরানের হামলা সুন্দরবনের উপকূলে নদীপথে বিএসএফ’র পুশইন চেষ্টা: রুখে দিল বিজিবি

সাতক্ষীরার কলারোয়ায় মাছ ধরতে গিয়ে আর বাড়িতে ফেরা হলো না কিশোরের

রিপোর্টার: / ১৫৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় ভগ্নিপতির সাথে মাছ ধরতে গিয়ে আর বাড়িতে ফেরা হলো না কিশোর নয়নের। শনিবার দুপুরে উপজেলার কেরালকাতা ইউনিয়নের সাতপোতা গ্রামে এ ঘটনা ঘটে।

নয়ন হোসেন (১৫) কেরালকাতা ইউনিয়নের সাতপোতা গ্রামের রুবেল হোসেনের ছেলে।

নিহত নয়নের ফুফাতো ভগ্নিপতি শহিদ হোসেন জানান, নির্মানাধীন জলাবদ্ধ ভবনের মধ্যে নয়নসহ কিছু ছেলেরা মিলে ডুব দিয়ে মাছ ধরছিলাম। মাছ ধরার জন্য নয়ন ডুব দিলে অনেক সময় অতিবাহিত হলেও সে আর উঠছিল না। এসময় কয়েকজন মিলে পানির নিচে ওই ভবনের বীমে আটকা পড়া অবস্থায় তাকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক সুজন কুমার দাস বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে।

কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসলাম খান জানান, পানিতে ডুবে একটি ছেলের মৃত্যু হয়েছে মর্মে আমরা জানতে পেরেছি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ